indiahood
indiahood

“মিঠুনদা আমাকে অনুরোধ করেছে..” বিজেপিতে যোগদান করছেন রচনা? জল্পনা তুঙ্গে

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: রাখঢাক না রেখে এবার কি তাহলে পদ্মফুলে যোগদান করছেন অভিনেত্রী তথা হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)? এমনিতেই তৃণমূল ছেড়ে বিরোধী শিবিরে নাম লিখিয়েছেন তিনি। কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে এনডিএ জোটের এনসিপিআই দলে যোগদান করেছেন তিনি সহ মোট ২২ জন সাংসদ। এবার জল্পনা ছড়াল, সরাসরি তিনি নাকি বিজেপিতে যোগদান করছেন। এমনকি মিঠুন চক্রবর্তী নাকি তাঁকে অনুরোধ করেছিলেন!

বিজেপিতে যোগদান করছেন রচনা?

এদিন সংবাদমাধ্যমকে বিস্ফোরক কথা তুলে ধরেন হুগলির সাংসদ। আসলে ক্ষমতায় থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্ফালন ছিলেন তিনি। মুখে সবসময় শোনা যেত দিদির নাম। কিন্তু ভরাডুবির পরেই রাতারাতি দলবদল করে ফেললেন সাংসদ। সবথেকে বড় ব্যাপার, সম্প্রতি দিদি নাম্বার ১ এর শো থেকেও বাদ দেওয়া হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়কে। রচনা বলেন, “আমি রচনা বন্দ্যোপাধ্যায়। আমি একজন জনপ্রিয় সেলিব্রিটি মুখ। লকেট চট্টোপাধ্যায়কে হারানোর জন্যই দিদি আমাকে প্রার্থী করেছিলেন। আমি অনামি কেউ ছিলাম না।”

সেই মতোই হুগলি থেকে জয়লাভ করেছিলেন রচনা। এমনকি তাঁর জয়লাভের পিছনে সেলিব্রিটি স্ট্যাটাসের ভূমিকা রয়েছে বলেও জানান তিনি। তাঁর কথায়, “হুগলি সিটটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার ছিল। সেই কারণে দিদি নাম্বার ১ এর জনপ্রিয়তা ব্যবহার করে তৃণমূল কংগ্রেস আমাকে প্রার্থী করেছিল। দলের সামনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই। কিন্তু ঐ দলটিকে পেছন থেকে চালান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির জন্যই ভরাডুবি হল তৃণমূল কংগ্রেসের। বালি চুরি থেকে শুরু করে কয়লা চুরি, রেশন চুরি, চাকরি চুরি, কী নেই একবার বলুন তো? আমি আমার ফেস ভ্যালুর মাধ্যমেই ওই সিটটি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দিয়েছি।”

আরও পড়ুন: ৪৪০ কোটির তহবিল পাবে মমতা না ঋতব্রতর তৃণমূল? বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

তবে বিজেপিতে যোগদান প্রসঙ্গে প্রশ্ন করা হলে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। উনি বলেছেন যে আমাদের পাশে থাকবেন।” এমনকি তিনি জানান, “মিঠুন চক্রবর্তী আমাকে বিজেপিতে আসার অনুরোধ করেছিলেন। কিন্তু আমি সেই সময় যায়নি। হয়তো দাদা আমার উপর রেগে রয়েছেন।” যদিও রাজনৈতিক সম্পর্কের পিছনে ব্যক্তিগতভাবে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিঠুন চক্রবর্তীর ভালো সম্পর্ক রয়েছে। একাধিক ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। কিন্তু বিজেপিতে যোগদান প্রসঙ্গে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি বর্তমান এনসিপিআই সাংসদ।

Click here to Read More
Previous Article
একই পরিবারের দুজন পাবে না,অন্নপূর্ণার ৩০০০ টাকা, জারি নতুন নির্দেশিকা! | Annapurna Bhandar Rules
Next Article
ভারতের জমিতে ঢুকে সেনা ঘাঁটি, রাস্তাও তৈরি করে ফেলেছে চিন! মুখ খুললেন অরুণাচলের স্থানীয়রা

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment