indiahood
indiahood

আপাতত গ্রেফতার করা যাবে না সুমিত রায়কে

1 hour ago

 তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন পিএ সুমিত রায়ের অন্তর্বর্তী আইনি সুরক্ষার মেয়াদ বহাল রাখল সুপ্রিম কোর্ট। মেদিনীপুরের সালবনিতে সরকারি জমি জালিয়াতি ও বেআইনি দখলের মামলায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ তাঁর গ্রেফতারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় রেখে তদন্তে পূর্ণ সহযোগিতার নির্দেশ দিয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকতে হবে সুমিত রায়কে। তবে জেরা পর্বে সঙ্গে কোনো আইনজীবী বা রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে যাওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। রাজ্য সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে সুমিতের আইনি রক্ষাকবচের তীব্র বিরোধিতা করলেও, সুপ্রিম কোর্ট আপাতত গ্রেফতারিতে স্থগিতাদেশ জারি রেখেছে।

Click here to Read More
Previous Article
ভারত হাত সরালেই, এবার অন্ধকারে ডুবে যাবে বাংলাদেশ! | Bangladesh Power Supply Crisis | Tarique Rahman
Next Article
ক্রিকেটের উন্নতির স্বার্থে লক্ষ্মণকে গম্ভীরের থেকেও বড় দায়িত্ব দিচ্ছে BCCI!

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment