indiahood
indiahood

“কেন আরেকটু অপেক্ষা করলে না?” বাবার মৃত্যুতে ভেঙেই পড়লেন মেসি!

4 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাবা হোর্হে মেসিই ছিল তাঁর সব। ঘন ঘন দেখা না হলেও বাবাকে প্রচন্ড ভালোবাসতেন লিওনেল মেসি (Lionel Messi)। তিনিই ছিলেন আর্জেন্টাইন ফুটবলারের (Argentina) এজেন্ট। মেসির কেরিয়ারটা একপ্রকার বাবার হাতের উপরেই তৈরি। ছেলের যাবতীয় কাজকর্ম, ব্যবসা সামলাতে তিনি। সেই লোকটাই 68 বছর বয়সে না ফেরার দেশে চলে গিয়েছেন। যা কিছুতেই মেনে নিতে পারছেন না লিও। বাবাকে হারিয়ে শেষমেষ ভেঙেই পড়লেন আর্জেন্টিনার মহাতারকা। লিখলেন, “কেন আরেকটু অপেক্ষা করলে না..”

বাবার মৃত্যুতে আবেগঘন মেসি

আচমকা পিতৃবিদায়ে কিছুতেই নিজের মনকে বেঁধে রাখতে পারছেন না মেসি। বাবা চলে যাওয়ায় ভিতরে ভিতরে একেবারে পাথর হয়ে গিয়েছেন লিও। সদ্য জন্মদাতার মৃত্যুর পরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আবেগঘন পোস্ট করেন LM10। মেসি সেই পোস্টে লেখেন, “কেন আরেকটু অপেক্ষা করলে না? শেষটা একসঙ্গে করতে পারতাম তো।” কিছুদিন আগেই মেসি জানিয়েছিলেন, বাবার সাথে সেভাবে দেখা না হলেও যখনই একসাথে থাকতেন সেই মুহূর্তটা উপভোগ করতেন তিনি।

ছোটবেলায় আর্জেন্টিনা ছেড়ে স্পেনে চলে যাওয়া, বার্সেলোনার অ্যাকাডেমি থেকে ক্লাবস্তরে নাম কামানো সহ আর্জেন্টিনার অধিনায়ক হয়ে ওঠা সবেতেই বাবার ভূমিকা অনস্বীকার্য। সবচেয়ে কাছের মানুষটাকে হারিয়ে ফেলার পর সেই ধাক্কা কীভাবে সামলে উঠবেন কিছুতেই বুঝতে পারছেন না মেসি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “তুমি চলে গেছো এটা কিছুতেই মেনে নিতে পারছি না বাবা। আসলে আমি এটা মানতেও চাই না। এটা ভাবলেই খুব কষ্ট হচ্ছে, তোমাকে আর দেখতে পাব না। তোমার সাথে আর থাকা হবে না।”

অবশ্যই পড়ুন: KKR ছাড়া কোথাও খেলবেন না হার্দিক পান্ডিয়া! বড় পোস্ট নাইটদের

উল্লেখ্য, সম্প্রতি বাবার শেষকৃত্য সম্পন্ন করে পরিবারের সাথেই সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি। শোনা গিয়েছিল, অনির্দিষ্টকালের জন্য ফুটবল থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন লিও। আর সেই খবর ছড়িয়ে পড়ার পরই সকলকে চমকে দিয়ে বৃহস্পতিবার ইন্টার মায়ামির হয়ে লিওনের বিরুদ্ধে মাঠে নেমে পড়েন মেসি। যদিও এদিন দলকে জেতাতে পারেননি তিনি।

Click here to Read More
Previous Article
নেতাজি অবমাননা বিতর্কে আইনি বিপাকে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ
Next Article
খাস কলকাতায় ভাঙা হল নেতাজির মূর্তি, কারা করল? তদন্তে নামল পুলিশ

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment