indiahood
indiahood

Sprite-র নামে চলবে দেশের প্রথম বেসরকারি ট্রেন তেজস এক্সপ্রেস, বড় ঘোষণা রেলের

8 hours ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলের উপর নির্ভর করে প্রতিদিন কোটি কোটি মানুষ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। সস্তায় গণপরিবহণ ব্যবস্থার মধ্যে রেলের জুরিমেলা ভার। তবে এবার রেল পরিষেবায় অভিনব উদ্যোগ। দেশের প্রথম বেসরকারি ট্রেন হিসেবে পরিচিত লখনৌ-দিল্লি তেজস এক্সপ্রেস ট্রেনটি চলবে একটি জনপ্রিয় পানীয় সংস্থার ব্র্যান্ডের নামে। জানা গিয়েছে, এই বিশেষ ট্রেনটির নাম রাখা হচ্ছে স্প্রাইট তেজস এক্সপ্রেস (Sprite Tejas Express)।

ভারতের প্রথম প্রাইভেট ট্রেন

রেলের সূত্র মারফৎ খবর, লখনৌ-দিল্লি-লখনৌ রুটে চলাচলকারী আইআরসিটিসি তেজস এক্সপ্রেস ট্রেনটি ব্যান্ডিং-র জন্য স্প্রাইটকে ৬ মাসের বিজ্ঞাপনের অধিকার দেওয়া হয়েছে। আর সেই চুক্তির ভিত্তিতেই আগামী ১৯ আগস্ট থেকে ১১ নভেম্বর পর্যন্ত ট্রেনটি স্প্রাইট তেজস এক্সপ্রেস নামেই চলবে। যদিও এটি কোনও স্থায়ী নাম পরিবর্তন নয়। মূলত বিজ্ঞাপন আর ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। রেলের পক্ষ থেকে শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্যই ট্রেনটির নামের সঙ্গে স্প্রাইট ব্র্যান্ডকে যুক্ত করা হয়েছে।

রেলের সূত্র অনুযায়ী খবর, যাত্রাপথের বিভিন্ন স্টেশন আর ট্রেনের যাত্রা শুরু কিংবা শেষের স্টেশনেও এই ব্র্যান্ডের নাম ঘোষণা করা হবে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য যাত্রীদের কাছে ট্রেনটি স্প্রাইট তেজস এক্সপ্রেস হিসাবেই চলবে। রেল আধিকারিকদের মতে, কোনও ট্রেনকে একটি নির্দিষ্ট ব্র্যান্ডের নামে চালানোর এই ঘটনা দেশে প্রথম। যদিও নিয়মিত ট্রেনের কোচে বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা আগে থেকেই চালু রয়েছে। কিন্তু এইভাবে তার থেকে একধাপ এগিয়ে পুরো ট্রেনের ব্র্যান্ডিং-র সুযোগ দেওয়ার ঘটনা এযাবৎকালে ঘটেনি।

আরও পড়ুন: লাইনে দাঁড়ানোর ঝামেলা শেষ, ২৪ ঘণ্টাই মিলবে সামগ্রী! রাজ্যে চালু রেশন ATM পরিষেবা

জানিয়ে রাখি, লখনৌ-দিল্লি তেজস এক্সপ্রেসকে ভারতের প্রথম বেসরকারি ট্রেন হিসেবে পরিচিত করানো হয়। ২০২১ সালের ৩ ডিসেম্বর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে এই ট্রেনের উদ্বোধন করেন। এমনকি ট্রেনটি পরিচালনা করার দায়িত্বে থাকে আইআরসিটিসি। সম্পূর্ণ এসিযুক্ত এই ট্রেনটি যাত্রীদের উন্নত পরিষেবা থেকে শুরু করে খাবার, পানীয় এবং বিনোদনের সুবিধা দিয়ে থাকে। কিন্তু বেসরকারি ট্রেন হলেও রেল পরিকাঠামো ব্যবহারের জন্য আইআরসিটিসি ভারতীয় রেলকে নির্দিষ্ট চার্জ দেয়। যার মধ্যে রেললাইন থেকে শুরু করে স্টেশন সহ বিভিন্ন পরিকাঠামো ব্যবহারের খরচ অন্তর্ভুক্ত করা হয়।

Click here to Read More
Previous Article
শামিকে টিম ইন্ডিয়ায় সুযোগ না দেওয়ায় অসন্তুষ্ট সৌরভ গাঙ্গুলি, বললেন..
Next Article
ওয়াসিম আক্রম, জাদেজা অতীত! টেস্ট ইতিহাসে ১ নম্বর বাঁহাতি বোলার হলেন মিচেল স্টার্ক

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment