indiahood
indiahood

ভারতের বিরুদ্ধে সিরিজের আগেই দুর্ঘটনা, ক্রিকেটারের হাতে মার খেয়ে নিহত শ্রীলঙ্কার কোচ

2 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 15 আগস্ট থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত এবং শ্রীলঙ্কা (India Vs Sri Lanka)। আর সেই আসর শুরু হওয়ার আগেই প্রতিবেশী দ্বীপরাষ্ট্রটিতে নামল শোকের ছায়া (Sri Lanka)। জানা যাচ্ছে, ক্রিকেটারের সাথে মারামারিতে মৃত্যু হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট কোচের! মৃতের নাম সুমিত ফের্নান্ডোর। দেশটির রাজধানী কলম্বোর একটি হাসপাতালে  চিকিৎসা চলছিল ওই কোচের। সেখানেই শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন সুমিত। যে ঘটনায় শোকস্তব্ধ শ্রীলঙ্কা!

মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা দল

জানা যাচ্ছে, কলম্বোর ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক নামক একটি ক্রিকেট ক্লাবে কাজ করাতেন সুমিত। সেখানে কিউরেটর হিসেবে যুক্ত থাকলেও কোচিং করাতেন খুদে প্লেয়ারদের। আর সেই কোচিং সেন্টারেই গত 8 আগস্ট এক মর্মান্তিক ঘটনার শিকার হন তিনি। ঘটনার সূত্রপাত হয়েছিল কোচিং সেন্টারে জল না থাকা নিয়ে। এদিন, অনুশীলন চলাকালীন জল খেতে গিয়েছিলেন কয়েকজন তরুণ ক্রিকেটার। তবে অনেক খুঁজেও জল না পেয়ে কোচিং সেন্টারের কর্মীদের জানালে কর্ণপাত করেননি তাঁরা।

সূত্রের খবর, জল পাওয়া যাচ্ছে না এমন নালিশ জানানোর পরেও কর্মীরা কিছু না করায় তরুণ ক্রিকেটারদের সাথে শুরু হয়েছিল বচসা। শেষ পর্যন্ত তা রূপ নেয় হাতাহাতির। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে অশান্তি ঠেকাতে এগিয়ে যান সুমিত নিজেই। তবে অভিযোগ, ক্ষুব্ধ প্লেয়াররা তাঁকেও মারধর করে। জানা যায়, 17 বছর বয়সী এক তরুণ ক্রিকেটারের হাতে মার খাওয়ার পর গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হলে সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

অবশ্যই পড়ুন: এবার লটারি কাটলেই কপাল খুলবে এই ৪ রাশির! দেখে নিন কাদের ঘুরবে ভাগ্য

এদিকে, সুমিতের খুনের ঘটনায় মূল অভিযুক্ত ওই 17 বছর বয়সী নাবালক ক্রিকেটারকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে কয়েকটি ধারায় রুজু হয় মামলা। অভিযুক্ত ক্রিকেটারকে পরবর্তীতে আদালতে তোলা হলে বিচারপতিরা তাঁকে পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই নাবালক ক্রিকেটারকে এই মুহূর্তে চাইল্ড প্রোবেশন কাস্টডিতে রাখা হয়েছে। এদিকে, অভিজ্ঞ কোচ সুমিতের মৃত্যুতে শ্রীলঙ্কার ক্রিকেটে নেমেছে শোকের ছায়া!

Click here to Read More
Previous Article
আর্বিট্রেটর হিসেবে ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়োগ করল মস্কো
Next Article
শেষ ফোন কলে কী কথা বলেন রূপালী? এনআরএস-এ নার্সের রহস্য মৃত্যুর ঘটনায় সামনে এল স্বামীর বয়ান

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment