indiahood
indiahood

বিশ্রী ফুটবল খেলে কোনও মতে জয়, ডুরান্ড কাপের সেমিতে কাদের সামনে পড়বে মোহনবাগান?

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগেই ডুরান্ড কাপের (Durand Cup) সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। এবার পেছন পেছন সেই আসরে পৌঁছল মোহনবাগানও (Mohun Bagan)। সোমবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে (Saltlake Stadium) জামশেদপুর এফসিকে টাইব্রেকার থেকে 9-8 ব্যবধানে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করেছে সবুজ মেরুন ব্রিগেড। তবে যদি ম্যাচের কথা বলা যায় সেক্ষেত্রে গোটা ম্যাচে বিশ্রী ফুটবল খেলেছে মোহনবাগান। সেই তুলনায় সবুজ মেরুনকে আটকানোর ক্ষেত্রে অনেকটা এগিয়ে ছিল ভিন রাজ্যের দলটি। এখন প্রশ্ন, সেমি ফাইনালে কাদের মুখ দেখবে বাগান?

সেমিতে কাদের মুখোমুখি হচ্ছে মোহনবাগান?

এদিন, নির্ধারিত সময়ের খেলায় জামশেদপুরকে হারাতে পারেনি মোহনবাগান ব্রিগেড। সেই সূত্রেই শেষ পর্যন্ত দুজনের লড়াইয়ে 1-1 সমতায় শেষ হয়েছিল ম্যাচ। পরে টাইব্রেকার থেকে প্রতিপক্ষকে হারিয়ে কোনও মতে সেমিফাইনালে জায়গা করে নিল শহরের এই ঐতিহ্যবাহী দলটি। এবার সেমিফাইনালে কাদের হারাতে হবে মোহনবাগানকে? কোন দলের মুখ দেখবে কলকাতার এই ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব?

ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ কে হবে তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সদ্য শুরু হওয়া শিলং লাজং এফসি বনাম নর্থ ইস্ট ইউনাইটেড দলের ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের বিজয়ী দলটির সাথে আসন্ন ডুরান্ড সেমিফাইনালে খেলতে চলেছে মোহনবাগান। অর্থাৎ এই দুই দলের যেকোনও একটি দলকেই সামলাতে হবে বাগান ব্রিগেডকে।

আরও পড়ুন: ভবিষ্যতের জন্য বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স

উল্লেখ্য, এর আগে গতকাল অর্থাৎ রবিবার যুবভারতীর মাঠে ভারতীয় সেনাবাহিনীকে 1-0 গোলে হারিয়ে ইতিমধ্যেই ডুরান্ড কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবঙ্গল। সেমির সেই মঞ্চে লাল হলুদকে খেলতে হবে শক্তিশালী দল দিল্লির বিরুদ্ধে। এই দিল্লিই রেংদাইকে হারিয়েছে।

Click here to Read More
Previous Article
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট! এক নজরে দেখে নিন, ঝটপট...
Next Article
ভবিষ্যতের জন্য বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment