indiahood
indiahood

৩ মুসলিম দেশের ‘ভয়ঙ্কর’ চুক্তির প্রশংসায় ট্রাম্প, ভারত বলল “…পদক্ষেপ নেওয়া হবে”

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের শত্রু হিসেবে পরিচিত পাকিস্তান (Pakistan)! বিগত দিনগুলিতে সেই তালিকায় নাম লিখিয়ে ফেলেছে পাক বন্ধু তুরস্কও (Turkey)! আর এই দুই মুসলিম দেশের সাথে কাঁধ মিলিয়েছে সৌদি আরব। নয়া দিল্লির বন্ধু হিসেবে পরিচিত এই দেশ সহ মোট 3 মুসলিম দেশ মিলে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। যাকে বলা হচ্ছে মক্কা প্রতিরক্ষা চুক্তি (Mecca Defence Deal)। এবার সেই চুক্তিরই ব্যাপক প্রশংসা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাষ্ট্রপতির কথায়, এই চুক্তির সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ! এটি পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করবে।

ডোনাল্ড ট্রাম্পের মুখে তিন মুসলিম দেশের প্রশংসা

গত 7 আগস্টের ঘটনা। মক্কা চুক্তিতে স্বাক্ষর করেছিল তিন মুসলিম দেশ সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান। আর বিশেষ চুক্তিটি সম্পন্ন হওয়ার পরই তিন দেশের তরফ থেকে একেবারে বিবৃতি জারি করে জানানো হয়েছিল, “এই প্রতিরক্ষা চুক্তির লক্ষ্য যেকোনও ধরনের আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। এই বিশেষ চুক্তির অধীনে তিনটি দেশের মধ্যে যেকোনও একটি দেশের উপর যদি হামলা হয় তবে সেটিকে বাকি দুই দেশ নিজেদের উপর হওয়া হামলা হিসেবেই দেখবে।”

তুরস্কের তরফে এই বিশেষ চুক্তি নিয়ে একেবারে স্পষ্ট করে জানানো হয়েছিল, এই চুক্তিটি ইরানের বিরুদ্ধে নয়। কোনও রকম গোপন উদ্দেশ্য নিয়েও এই চুক্তি স্বাক্ষরিত হয়নি। বরং এই বিশেষ প্রতিরক্ষা চুক্তি পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ককে আরও কাছাকাছি এনে দিয়েছে। এবার সেই চুক্তি প্রসঙ্গেই প্রশংসার সুর শোনা গেল মার্কিন প্রেসিডেন্টের গলায়। নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখলেন, “তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তিতে আমি অত্যন্ত আনন্দিত। এটা একটা সাহসী পদক্ষেপ। এর মাধ্যমেই মধ্যপ্রাচ্যে ঐক্য আসবে এবং দেশগুলো নিজেদের রক্ষা করতে সক্ষম হবে।”

অবশ্যই পড়ুন: তারাপীঠের হোটেলে আগুন, ঘুমন্ত অবস্থায় মৃত্যু ৫ জনের

মক্কা চুক্তি নিয়ে ভারতের অবস্থান

আগস্ট মাসের একেবারে প্রথম সপ্তাহে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের তিন প্রধানের উপস্থিতিতে স্বাক্ষরিত মক্কা চুক্তি নিয়ে ইতিমধ্যেই মত প্রকাশ করেছে ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, “এই প্রতিরক্ষা চুক্তির উপর তীক্ষ্ণ নজর রাখছি আমরা। জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর এর প্রভাব খতিয়ে দেখা হচ্ছে। দেশের জাতীয় রক্ষায় ভারত প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে সমস্ত পদক্ষেপ নেওয়া হবে।”

Click here to Read More
Previous Article
নিউটাউনে সরবে নবান্ন, এক ছাদের তলায় সব দফতর আনার প্ল্যান রাজ্য সরকারের
Next Article
হুগলি নদীর পাড়েই পড়ে শয়ে শয়ে মরা ইলিশ, ভয়াবহ মাছের মড়ক গঙ্গায়

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment