indiahood
indiahood

এবার হরমুজ দিয়ে আসবে একের পর এক LPG ট্যাঙ্কার, হল বড় চুক্তি

2 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী (Strait Of Hormuz) দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করতে অবশেষে চুক্তি হয়ে গেল ইরান এবং ওমানের (Iran-Oman Deal)। ইরানের সংবাদমাধ্যম দেফা প্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে সেই তথ্য নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই। গতকাল অর্থাৎ 15 আগস্ট এ কথা জানান তিনি। বাঘায়েই জানান, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের রুট নির্ধারণ করতে ইরান এবং ওমান দুপক্ষের একটি চুক্তি হয়েছে।

নিশ্চিন্তে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করবে জাহাজ?

আমেরিকার ক্রমাগত বাধা সত্বেও বিগত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালী সংক্রান্ত চুক্তি নিয়ে ইরান এবং ওমানের মধ্যে আলোচনা চলছিল। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র স্পষ্ট করে জানিয়েছেন, “গত তিন সপ্তাহ ধরে দু পক্ষের মধ্যে আলোচনা চলছিল। অবশেষে চুক্তি সম্পন্ন হয়েছে।” এর আগে গত শুক্রবার, নিউইয়র্কের একটি অনুষ্ঠানে হাজির হয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সাথে যুদ্ধ জেতার পর তিনি হরমুজ প্রণালীকে আমেরিকার ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা বিবেচনা করছেন।

অবাক করা বিষয়, ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার 24 ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে চুক্তি সম্পন্ন করল ইরান এবং ওমান। এ নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই চুক্তিটি দুই রাষ্ট্রের মধ্যে একটি স্বাধীন সমঝোতা। এই চুক্তির মূল উদ্দেশ্য, দুই দেশের মধ্যে সর্বভৌমত্ব রক্ষা করা এবং হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করা। তবে এই চুক্তি কার্যকর হয়ে গেলেই যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে তেমনটা মনে করছেন না ইরানের প্রতিনিধি। ইরানি মুখপাত্রের দাবি, এই গোটা বিষয়টি নির্ভর করছে আমেরিকার সামরিক তৎপরতা, নৌ অবরোধ সহ বেশ কিছু কর্মকাণ্ডের উপর।

অবশ্যই পড়ুন: দেশের এই সব স্টেশনের পানীয় জলে মিলল মারাত্মক ব্যাকটেরিয়া, তালিকায় হাওড়া, শিয়ালদা!

প্রসঙ্গত, এর আগে ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তি হলেও পরবর্তীতে হরমুজে জাহাজের উপর হামলার ঘটনায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এরপর ফের হরমুজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইরান। বারবার অভিযোগ উঠেছিল আমেরিকা চুক্তির শর্ত মানছে না। এরপর শোনা গিয়েছিল, হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রিত পথে জাহাজগুলিকে নিরাপদে যাতায়াতের সুবিধা দিতে চুক্তি করবে ইরান এবং ওমান। সেই মতোই এবার প্রয়োজনীয় কাজ সেরে ফেলল দুই দেশ। আশা করা যাচ্ছে, আমেরিকা শেষ মুহূর্তে সমস্যা হয়ে না দাঁড়ালে এই চুক্তি মেনেই ভারত সহ অন্যান্য দেশে LPG সহ অন্যান্য জ্বালানি নিয়ে পৌঁছতে পারবে একের পর এক জাহাজ!

Click here to Read More
Previous Article
জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশনের নিয়মে আরও কড়াকড়ি, সময় পার করলেই সমস্যা
Next Article
দেখলেই গ্রেফতার, অভিষেক ঘনিষ্ঠ কয়লা মাফিয়া বিনয়ের বিরুদ্ধে ‘ওপেন ওয়ারেন্ট’ CBI-র

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment