indiahood
indiahood

একটা নয়, টিম ইন্ডিয়ায় অভিষেক হতেই ৫ রেকর্ড ধুলোয় মিশিয়ে দিতে পারেন বৈভব

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ থেকেই শুরু হচ্ছে ভারত বনাম আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ (India Vs Ireland)। আর এই আসরেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার প্রবল সম্ভাবনা রয়েছে 15 বছরের বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। আর তাঁর মাঠে নামার অপেক্ষাতেই প্রহর গুনছেন দেশবাসী! বলাই বাহুল্য, বৈভব সূর্যবংশী যদি আজ ভারতের জার্সিতে মাঠে নামেন সে ক্ষেত্রে একসাথে 5টি রেকর্ড ভেঙে একপ্রকার ধুলোয় মিশিয়ে দেওয়ার সুযোগ থাকবে তাঁর হাতে। সেই তালিকায় রয়েছে ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরের বিরাট এক রেকর্ডও।

5 রেকর্ড ভাঙার অপেক্ষায় বৈভব সূর্যবংশী

আজ অর্থাৎ শুক্রবার, ভারত বনাম আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বৈভব সূর্যবংশী যদি মাঠে নামেন সেক্ষেত্রে তিনি প্রথমেই ভেঙে দেবেন ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরের রেকর্ড। বলে রাখা প্রয়োজন, 16 বছর 205 দিন বয়সকে পুঁজি করে 1989 সালে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিনের। এক্ষেত্রে আজ যদি বৈভব 15 বছর বয়সে ভারতের জার্সিতে মাঠে নামেন তবে 37 বছরের পুরনো রেকর্ড ভেঙে ভারতের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা সর্বকনিষ্ঠ প্লেয়ার হয়ে উঠবেন তিনি।

দ্বিতীয় রেকর্ড ভাঙতে হলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচে পাঁচটি ছয় মারতে হবে বৈভবকে। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি ছয় মেরেছিলেন ভারতীয় তারকা ইশান কিষাণ। সেক্ষেত্রে আজকের ম্যাচে 5টি ছয় মেরে ভারতীয় ক্রিকেটারের রেকর্ড ভাঙতে পারবেন বৈভব।

তৃতীয় রেকর্ড ভাঙতে হলে ভাঙতে হবে ভারতীয় তারকা অজিঙ্কা রাহানের কীর্তি। 2011 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ম্যাচে 39 বলে 61 রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন রাহানে। সেটাই ভারতীয় দলের হয়ে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রান করার রেকর্ড হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। সেই রেকর্ড গুঁড়িয়ে দিতে হলে আজকের ম্যাচে বৈভবকে করতে হবে 62 রান।

আজ পর্যন্ত আয়ারল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচ খেলেছেন ভারতের মাত্র চার জন প্লেয়ার। সেই তালিকায় রয়েছেন সিদ্ধার্থ কৌল, উমরান মালিক, প্রসিদ্ধ কৃষ্ণ এবং রিঙ্কু সিং তবে অবাক করা বিষয় এই চার প্লেয়ারের কেউই খাতায় একটি রানও যোগ করতে পারেননি। কাজেই বৈভব সূর্যবংশী যদি আজ আয়ারল্যান্ডের মাটিতে অভিষেক করার সাথে সাথে মাত্র একটি রান করতে পারেন তবে তিনি হয়ে উঠবেন আয়ারল্যান্ড ভূমিতে অভিষেক ম্যাচে রান করা প্রথম ভারতীয় ক্রিকেটার।

অবশ্যই পড়ুন: দক্ষিণ পূর্ব রেলে মেগা ব্লক, আজ প্রতি সপ্তাহে দু’দিন থেকে বাতিল একাধিক ট্রেন

আজ পর্যন্ত আয়ারল্যান্ডের মাটিতে ওপেনিং করতে নেমে সবচেয়ে বেশি রান করেছেন রোহিত শর্মা। তাঁর ব্যাট থেকে 97 রান পেয়েছিল ভারত। বৈভবের হাতে সুযোগ রয়েছে আয়ারল্যান্ডের মাটিতে ওপেনার হিসেবে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ওঠার। এর জন্য আজ তাঁকে করতে হবে 98 রান।

Click here to Read More
Previous Article
ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে কবে কাদের বিরুদ্ধে নামছে ব্রাজিল, আর্জেন্টিনা? জেনে নিন
Next Article
শীঘ্রই মুখোমুখি হতে পারে ইস্টবেঙ্গল-মোহনবাগান, দু’দুটি ডার্বির সম্ভাবনা

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment