indiahood
indiahood

শীঘ্রই মুখোমুখি হতে পারে ইস্টবেঙ্গল-মোহনবাগান, দু’দুটি ডার্বির সম্ভাবনা

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরু হচ্ছে কলকাতা লিগ (Calcutta Football League)। প্রিমিয়ার ডিভিশন লিগ শুরু হওয়ার আগেই দলগুলির গ্রুপ বিন্যাস চূড়ান্ত হয়েছে ইতিমধ্যেই। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, IFA কার্যালয়ে লটারির মাধ্যমে দুটি গ্রুপ তৈরি করা হয়। আর সেই দুই গ্রুপে আলাদা আলাদা করে রাখা হয়েছে গতবারের চ্যাম্পিয়ন দল ইস্টবেঙ্গল এবং রানার্স আপ ইউনাইটেড স্পোর্টসকে। একইভাবে বাকি দলগুলিকেও দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এবারের কলকাতা লিগে একই গ্রুপে জায়গা পেয়েছে দুই ময়দান প্রধান ইস্টবেঙ্গল (East Bengal FC) এবং মোহনবাগান।

কোন গ্রুপে কারা?

আসন্ন কলকাতা লিগের দুটি গ্রুপে রাখা হয়েছে মোট 24টি দলকে। সেই দুই দলের মধ্যে এ গ্রুপে রাখা হয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, বিএসএস ইউনাইটেড স্পোর্টস কলকাতা, মেসার্স, কালীঘাট এমএস, রেলওয়ে এফসি, ক্যালকাটা কাস্টমস, পাঠক্রম, বিধাননগর, ভবানীপুর এবং জর্জ টেলিগ্রাফ।

অন্যদিকে কলকাতা লিগের বি গ্রুপে জায়গা হয়েছে, গতবারের রানার্স আপ ইউনাইটেড স্পোর্টস, মহামেডান স্পোর্টিং, শ্রীভূমি এফসি, কালীঘাট লাভার্স, উয়াড়ি, পিয়ারলেস, পুলিশ এসি, সুরুচি সংঘ, কোল ইন্ডিয়া, ডায়মন্ড হারবার এফসি, ক্যালকাটা পুলিশ, এরিয়ান ও রেনবো। এ বছরও কলকাতা লিগের নিয়মে বিশেষ পরিবর্তন হচ্ছে না। দুই গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা তিনটি করে মোট ছয়টি দল সুপার সিক্স পর্বে খেলতে পারবে। সবচেয়ে বড় কথা, স্থানীয় ফুটবলারদের সুযোগ দেওয়ার লক্ষ্যে প্রত্যেকটি দলকে অন্তত 6 জন করে স্থানীয় ফুটবলার রাখতেই হবে।

অবশ্যই পড়ুন: নকআউটে উঠেও চুনোপুঁটি ইকুয়েডরের কাছে গো হারা হারল জার্মানি

 দু’বার ডার্বি হওয়ার সম্ভাবনা!

এবছরের কলকাতা লিগে যেহেতু একই গ্রুপে জায়গা পেয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, ফলে গ্রুপ পর্বেই যে এই দুই দলের মুখোমুখি দেখা হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। কয়েকটি সূত্র বলছে, এবারের লিগ পর্ব যেভাবে সাজানো হয়েছে তাতে কলকাতা লিগে দুবার দেখা হয়ে যেতে পারে দুই ময়দান প্রধানের। অর্থাৎ দুবার কলকাতা ডার্বি দেখার সুযোগ তৈরি হতে পারে শহরের ফুটবল প্রেমীদের।

Click here to Read More
Previous Article
একটা নয়, টিম ইন্ডিয়ায় অভিষেক হতেই ৫ রেকর্ড ধুলোয় মিশিয়ে দিতে পারেন বৈভব
Next Article
নকআউটে উঠেও চুনোপুঁটি ইকুয়েডরের কাছে গো হারা হারল জার্মানি

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment