indiahood
indiahood

ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে কবে কাদের বিরুদ্ধে নামছে ব্রাজিল, আর্জেন্টিনা? জেনে নিন

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup) শুরু হতে না হতেই নকআউটে উঠে গিয়েছে বেশকিছু দল। সেই তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি এমনকি ইকুয়েডরের মতো দলও। এখন প্রশ্ন, বিশ্ব ফুটবলে সবচেয়ে আলোচিত আর্জেন্টিনা (Argentina), ব্রাজিলের মতো দেশগুলি কবে নকআউট পর্বে খেলতে নামছে? তাদের প্রতিপক্ষই বা হবে কারা? ইকুয়েডরের কাছে হারের পর নকআউটে কোন দলের বিরুদ্ধে নামবে জার্মানি?

শুরু হচ্ছে নকআউট পর্ব

ইতিমধ্যেই বিশ্বকাপের গ্রুপ পর্বে ক্ষমতা দেখিয়ে নকআউটে জায়গা করে নিয়েছে 19টি দল। ভারতীয় সময় আগামী রবিবার মধ্যরাতেই শুরু হচ্ছে নকআউট পর্ব। এদিন প্রথমবারের মতো মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা এবং কানাডা। আয়োজক দেশ কানাডার এই ম্যাচের পর নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখ দেখবে ব্রাজিল এবং জাপান। বলে রাখা ভাল, বিশ্বকাপে আজ পর্যন্ত মোট 14 বার মুখোমুখি হয়েছে ব্রাজিল এবং জাপান। সেই লড়াইয়ে 11 বারই জাপানকে হারিয়েছ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সোমবার রাত দশটায় রয়েছে এই ম্যাচ।

অবশ্যই পড়ুন: একটা নয়, টিম ইন্ডিয়ায় অভিষেক হতেই ৫ রেকর্ড ধুলোয় মিশিয়ে দিতে পারেন বৈভব

এরপর ভারতীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটা থেকে শুরু হবে মরক্কো বনাম নেদারল্যান্ডসের নকআউট পর্বের ম্যাচ। এরপর বৃহস্পতিবার সকাল সাড়ে ছটা থেকে শুরু হবে আয়োজক দেশ আমেরিকা এবং বসনিয়া ও হার্জে গোভিনার ম্যাচ।

এছাড়াও গতকাল মধ্যরাতে ইকুয়েডরের কাছে হেরে লজ্জায় নাক কাটা যাওয়া জার্মানি মঙ্গলবার রাত দুটোয় নক আউটের ম্যাচে খেলতে নামবে। ওদিকে রাউন্ড অফ 32 তে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে কেপ ভার্দে বা উরুগুয়ে। আগামী 4 জুলাই ভোর সাড়ে তিনটে থেকে হতে পারে মেসিদের ম্যাচ। তবে 2018 ফিফা বিশ্বকাপ জয়ী ফ্রান্স নকআউটে উঠলেও তাদের ম্যাচের সময় এখনও ঠিক হয়নি।

Click here to Read More
Previous Article
ইতিহাস গড়বেন বৈভব! কোথায় দেখবেন ভারত বনাম আয়ারল্যান্ড সিরিজ?
Next Article
একটা নয়, টিম ইন্ডিয়ায় অভিষেক হতেই ৫ রেকর্ড ধুলোয় মিশিয়ে দিতে পারেন বৈভব

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment