indiahood
indiahood

হাবড়ার পর দিনহাটা, এসটিএফ-র হাতে গ্রেফতার ৩ ISI এজেন্ট

1 hour ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতে বসেই পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ। হাবরার পর এবার কোচবিহারের দিনহাটায় (Dinhata) গ্রেফতার তিন আইএসআই এজেন্ট। রাজ্য পুলিশের এসটিএফ বাহিনীর হাতে ধরা পড়েছে ওই তিন দুষ্কৃতী। ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এমনকি বাংলায় দিনের পর দিন জঙ্গি যোগের হদিশ মেলায় রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বিগত সরকারকে কাঠগড়ায় তুলছেন।

এবার দিনহাটায় গ্রেফতার আইএসআই এজেন্ট

আন্তর্জাতিক জঙ্গি যোগের অভিযোগে কোচবিহারের দিনহাটা সীমান্ত এলাকায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গতকাল এই তিনজনকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, তাদের সাথে পাকিস্তানি জঙ্গি সংগঠন আইএসআই-র মদত রয়েছে। দিনহাটা-২ ব্লকের সাহেবগঞ্জ এলাকা থেকে গভীর রাতে তল্লাশি চালিয়ে ওই তিন যুবককে আটক করে রাজ্য পুলিশের বিশেষ দল। ধৃতদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেই জানানো হয়েছে।

সূত্রের খবর, ওই তিন যুবকের নাম যথাক্রমে রাশিদুল, নাসিরুদ্দিন এবং সাইফুল। এরা সকলেই দিনহাটা-২ ব্লকের সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা। তবে আড়ালে পাকিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখত তারা। গোপন সূত্রে খবর পেয়েই রাজ্য পুলিশের এসটিএফের বিশেষ দল ওই এলাকায় হানা দিয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই গ্রেফতার করা হয়। আজ তাদেরকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে বলেই পুলিশ সূত্রে খবর। তবে এই ঘটনা নিয়ে যে উদ্বেগ ছড়াল তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের দিনে গায়েব ককরোচদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, বিস্ফোরক CJP চিফ

এ বিষয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, “দিনহাটাতে আজ আবার আইএসআই এজেন্ট ধরা পড়েছে। রানা রৌফের পর আবার। এতদিন বাংলায় ঘাঁটি গেড়েছে। আগের সরকার কী করছিল?” প্রসঙ্গত, সীমান্তবর্তী জেলা কোচবিহারের দিনহাটা এলাকায় গুপ্তচর সন্দেহে আগেও গ্রেফতারের ঘটনা ঘটেছে। এর আগে পার্শ্ববর্তী নয়াঘাট এলাকা থেকে এনআইএ-র অভিযানে আটক করা হয়েছিল আইএসআই চড় সন্দেহে এক ব্যক্তিকে। এদিকে দিন কয়েক আগেই উত্তর ২৪ পরগনা জেলার হাবরা এলাকা থেকে জঙ্গি যোগের সন্দেহে গ্রেফতার করা হয় রানা রৌফকে। পুলিশের অনুমান, এই জঙ্গি যোগের শিকড় বহুদূর পর্যন্ত বিস্তৃত।

Click here to Read More
Previous Article
স্বাধীনতা দিবসে যুবসমাজের জন্য মেগা ঘোষণা প্রধানমন্ত্রীর
Next Article
দাম কমছে পেট্রোল, ডিজেলের? স্বাধীনতা দিবসেই বড় স্বস্তি দিল কেন্দ্র

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment