indiahood
indiahood

৬৫ রেল কর্মী ও ১৩,৫৮০ দালাল গ্রেফতার, টিকিটের কালোবাজারি রুখতে বড় পদক্ষেপ

5 hours ago

অনন্যা সরকার, নয়াদিল্লি: বুধবার লোকসভায় স্বতন্ত্র সাংসদ প্যাটেল উমেশভাই বাবুভাই ভারতীয় রেলের (Indian Railways) ‘তৎকাল’ (Tatkal) টিকিট অবৈধভাবে বিক্রি করার দীর্ঘদিনের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এর উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানিয়েছেন যে, ২০২৩ থেকে ২০২৬ সালের জুন মাসে পর্যন্ত এই সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে মোট ৬৫ জন রেলকর্মী এবং ১৩,৫৮০ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে।

অবৈধভাবে তৎকাল টিকিট বিক্রির অভিযোগ নিয়ে প্রশ্ন উঠলো সংসদে

দমন ও দিউ লোকসভা কেন্দ্রের নির্দল সাংসদ প্যাটেল উমেশভাই বাবুভাই তৎকাল টিকিট বিক্রির ক্ষেত্রে রেলকর্মী ও দালালদের মধ্যে কোনো গোপন আঁতাত আছে কি না, সেই নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। তিনি জানতে চান, পশ্চিম রেল জোনে (Western Rail Zone) তৎকাল টিকিট বিক্রি নিয়ে দালাল চক্রের সক্রিয়তার নিয়মিত অভিযোগ পাওয়া সত্ত্বেও গত তিন বছরে রেলকর্মীদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিয়েছে কি?

আরও পড়ুন: স্বাস্থ্যসাথীতে নাম না থাকলে পাবেন না আয়ুষ্মান ভারত কার্ড? জেনে নিন

এর জবাবে রেলমন্ত্রী বলেন, ১৯৮৯ সালের রেলওয়ে আইনের ১৪৩ নম্বর ধারার অধীনে রেলকর্মী সহ বাকি অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। ২০২৩ থেকে ২০২৬ সালের জুন মাসে পর্যন্ত ভারতীয় রেলের আওতাধীন এলাকায় ৬৫ জন রেলকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে পশ্চিম রেল জোনে নয়জন রেলকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর সাথেই তিনি জানান যে, ১৩,৫৮০ জন দালালকেও গ্রেপ্তার করা হয়েছে এই সাড়ে তিন বছরে এবং নির্দিষ্ট ধারার অধীনে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে। 

অশ্বিনী বৈষ্ণব অসাধু চক্রের দ্বারা রিজার্ভেশন সিস্টেমের অপব্যবহার আটকানোর জন্য রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (RPF) নিয়মিত তল্লাশি ও বিশেষ অভিযান সহ বিভিন্ন প্রতিরক্ষামূলক এবং শাস্তিমূলক ব্যবস্থার কথাও এদিন উল্লেখ করেন। প্যাটেল উমেশভাই বাবুভাই পশ্চিম রেল জোনের স্টেশনগুলিতে অচল অবস্থায় পড়ে থাকা লিফট ও এসকেলেটর এবং ফুট ওভারব্রিজগুলির প্রসঙ্গ উত্থাপন করে জানতে চান নথিপত্রে এগুলিকে সচল বা চালু হিসেবে দেখানো হচ্ছে কি না।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলা? আজকের আবহাওয়া

এর উত্তরে রেলমন্ত্রী জানান যে, বর্তমানে পশ্চিম রেলের ৪৬টি রেল স্টেশনে ১৯১টি এসকেলেটর এবং ৮৬টি রেল স্টেশনে ২৪০টি লিফট তৈরি হয়েছে। তবে পশ্চিম রেলের কোনো স্টেশনেই কোনো লিফট, এসকেলেটর বা ফুট ওভারব্রিজ স্থায়ীভাবে বন্ধ নেই। তাঁর কথায়, মেরামত, রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য পরিচালনগত কারণে এগুলি সাময়িকভাবে বন্ধ রাখা হলেও, প্ল্যাটফর্মে নির্বিঘ্নে যাত্রী চলাচলের জন্য স্টেশনগুলিতে বিকল্প ব্যবস্থা থাকে।

Click here to Read More
Previous Article
স্বাস্থ্যসাথীতে নাম না থাকলে পাবেন না আয়ুষ্মান ভারত কার্ড? জেনে নিন
Next Article
পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে ১৫ আগস্ট পালিত হয় না স্বাধীনতা দিবস! কারণ জানেন?

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment