indiahood
indiahood

ব্রাজিল দলকে না এনে ইস্টবেঙ্গলকে টাকা দাও! AIFF-কে তুলোধোনা বাইচুং ভুটিয়ার

2 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সাথে প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় আসছে ব্রাজিল দল (Brazil)। সেই ঘোষণা হয়ে গিয়েছে অনেক আগেই। এদিকে, নেইমারের দেশকে গুরুত্ব দিয়ে যুবভারতীতে প্রীতি ম্যাচ খেলার জন্য এশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ভারতীয় ফুটবল দল। বিপুল অর্থ খরচ করে বিদেশি দলকে দেশে খেলাতে নিয়ে আসছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এবার সেসব নিয়েই AIFF-কে একপ্রকার তুলোধোনা করলেন প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। ইস্টবেঙ্গলের স্পোর্টস ডে অনুষ্ঠানে হাজির হয়ে ফেডারেশনকে বড় পরামর্শ দিলেন তিনি।

“ব্রাজিলকে না এনে ইস্টবেঙ্গলকে টাকা দাও”

শুক্রবার, ইস্টবেঙ্গলের স্পোর্টস ডে উপলক্ষ্যে ক্লাবের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন একাধিক প্রাক্তন ফুটবলার। সেখানেই ছিলেন বাইচুংও। অনুষ্ঠানের একেবারে বাইরে দাঁড়িয়ে এই ভারতীয় তারকাকে বলতে শোনা গেল, ব্রাজিলকে নিয়ে আসতে খরচ হবে মোট 50 কোটি টাকার কাছাকাছি। কোনও দেশের ফুটবল ফেডারেশন এমনটা করে না। নিজেদের পরিকাঠামোর উন্নতি না করে কেন বিদেশি দলকে আনতে এত টাকা খরচ করছে ফেডারেশন? প্রশ্ন করেন বাইচুং ভুটিয়া।

প্রাক্তন ভারতীয় ফুটবলার বলেন, “পৃথিবীর কোনও ফুটবল ফেডারেশন এমন টা করবে না! এর থেকে ভাল এশিয়ান কাপে খেলতে যাওয়া। ব্রাজিলের ম্যাচ নিয়ে সবাইকে ভুল বোঝাচ্ছে ফেডারেশন সভাপতি। টাকা খরচ করাচ্ছে। এসব না করে AFC এর প্রস্তুতির জন্য ইস্টবেঙ্গলকে 20 কোটি টাকা দিয়ে সাহায্য করলে, সেটা অনেক ভাল হতো।” এদিন ব্রাজিল দলকে ভারতে নিয়ে আসা নিয়ে ফেডারেশনকে এক হাত নেওয়ায় বাইচুং ভুটিয়াকে সমর্থন করেছেন ফুটবল ভক্তদের অনেকেই!

অবশ্যই পড়ুন: ব্রাজিলের বিরুদ্ধে খেলার জন্য বিরাট বলিদান দিল ভারত

উল্লেখ্য, বড় দল নিয়ে কলকাতায় খেলতে আসছে ব্রাজিল। মাঝে শোনা গিয়েছিল, ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের তরফে নাকি নেইমারকে কলকাতায় তাঁর ফেয়ারওয়েল ম্যাচ খেলার জন্য অনুরোধ করা হয়। তবে পরবর্তীতে এ নিয়ে নতুন কোনও খবর মেলেনি। ব্রাজিল দলের সাথে আদৌ নেইমার খেলতে আসবেন কিনা সেই তথ্য আপাতত অধরা।

Click here to Read More
Previous Article
৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে, ‘বন্দে মাতরম’ গাওয়ার বাধ্যতামূলক নিয়মের বিরোধিতা করল নাগাল্যান্ড চার্চ কাউন্সিল
Next Article
জনগণনায় জিজ্ঞাসা করা হবে ৪০টি প্রশ্ন, লিস্ট প্রকাশ করল স্বরাষ্ট্র মন্ত্রক

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment