indiahood
indiahood

তারাপীঠ অগ্নিকাণ্ডে মৃত্যু ৮ পুণ্যার্থীর, শোক প্রকাশ করে ফেসবুক বার্তা মমতার

2 hours ago

সৌভিক মুখার্জী, কলকাতা: শ্রাবণ মাসের শেষ সোমবারেই হাড়হিম করা ঘটনা বীরভূমের তারাপীঠে (Tarapith)। পুজো দিতে গিয়েই মর্মান্তিকভাবে মৃত্যু হল অন্তত ৮ জনের। বিদেশিনী নামের একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন পুণ্যার্থীরা। এমনকি আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনায় বীরভূমসহ গোটা বাংলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবার তা নিয়ে শোক প্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তারাপীঠের দুর্ঘটনা নিয়ে মমতার বার্তা

তারাপীঠের এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে ফেসবুক বার্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “তারাপীঠে আকস্মিক এবং মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমি শোকস্তব্ধ। এই ভয়াবহ বিপর্যয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করি। যাঁরা আপনজন হারিয়ে নিঃস্ব, তাঁদের এই দুঃসহ শোক সহ্য করার শক্তি ঈশ্বর প্রদান করুক। একইসঙ্গে যাঁরা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের দ্রুত এবং পরিপূর্ণ সুস্থতা কামনা করি।

প্রসঙ্গত জানিয়ে রাখি, সোমবার ভোর সাড়ে চারটা নাগাদ যখন সকলে গভীর ঘুমে মগ্ন, তখনই দাউ দাউ করে জ্বলে উঠে ওই হোটেল। দমকলের প্রাথমিক অনুমান, কোনও শর্ট সার্কিট থেকেই সেই আগুনের সূত্রপাত। এমনকি মুহূর্তের মধ্যে আগুন গোটা বিল্ডিংকে গ্রাস করে ফেলে। কার্যত হইহুল্লোড় লেগে যায় আমজনতার মধ্যে। অনেকে জানালার কাঁচ ভেঙে বেরিয়ে কোনও মতে নিজের প্রাণ বাঁচিয়েছেন। তৎক্ষণাৎ ঘটনার খবর পেয়েছে সেখানে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী।

আরও পড়ুন: কলকাতায় জঙ্গি সেল তৈরির পরিকল্পনা, তপসিয়া থেকে STF-র জালে রানার সহযোগী

সূত্রের খবর, মোট ২২ জনকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। তবে এখনও পর্যন্ত ২ জন শিশুসহ, ১ জন মহিলা এবং ৫ জন পুরুষের মৃত্যু হয়েছে বলেই খবর। জানা গিয়েছে, তাঁরা প্রত্যেকেই মা তারার পুজো দিতে এসেছিলেন, এবং গতকাল রাতেই ওই হোটেলে ওঠেন। এখনও পর্যন্ত রামপুরহাট হাসপাতালে ২ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষের গাফিলতির প্রশ্ন উঠছে, এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Click here to Read More
Previous Article
প্রথমবার পিতৃত্বের স্বাদ পেলেন অনুপম রায়: কোল আলো করে এলো ফুটফুটে পুত্রসন্তান
Next Article
সর্বভারতীয় সহ-সভাপতি হলেন চিকিৎসক নেত্রী মধুছন্দা কর

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment