indiahood
indiahood

১৫ আগস্ট যেতে হয়েছিল স্কুলে, সোমবার পূর্ণদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 15 আগস্ট, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে স্কুলে (School) বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হয়েছে। আর ঠিক সে কারণেই এবার সোমবার অর্থাৎ আগামীকাল বন্ধ থাকবে সমস্ত সরকারি স্কুল (School Holiday)। সেই মর্মেই, এবার এলো ঘোষণা। সরকারের তরফে জানিয়ে দেওয়া হল, ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করেই 17 আগস্ট বন্ধ রাখা হচ্ছে সমস্ত সরকারি স্কুল। মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই এমন ঘোষণা এসেছে।

পূর্ণদিবস বন্ধ থাকবে সরকারি স্কুলগুলি

PTI এর রিপোর্ট অনুযায়ী, স্বাধীনতা দিবসের দিন অন্যান্য বছরের মতোই প্রত্যেক পড়ুয়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ে। সরকারি স্কুলগুলিতে পালিত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তাঁরা। অনেক স্কুলেই হয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। সে সবের জন্য আলাদা করে প্রস্তুতি থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তৈরি হতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে পড়ুয়াদের। আর সেই সব কথা চিন্তা করেই ছাত্র-ছাত্রীদের বিশ্রাম দিতে আগামীকাল অর্থাৎ সোমবার রাজ্যের সমস্ত সরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হিমাচল প্রদেশের সরকার।

সরকারের তরফে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, সোমবার অর্থাৎ 17 আগস্ট হিমাচলের সমস্ত জেলার সব সরকারি স্কুল পূর্ণদিবস বন্ধ থাকবে। অর্থাৎ সোমবার রাজ্যটির সরকারি স্কুলগুলিতে হচ্ছে না পঠন পাঠন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর নির্দেশের পরই ছুটি ঘোষণা হয়েছে সে রাজ্যে।

অবশ্যই পড়ুন: ৯৩.৮৪% সাফল্য, সেনসাসে দেশের মধ্যে এগিয়ে বাংলা! জানালেন মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সোমবার দিন সমস্ত সরকারি স্কুলে ছুটি ঘোষণা হলেও হিমাচল প্রদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেসরকারি বা ইংলিশ মিডিয়াম স্কুলগুলির ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না এই সরকারি নির্দেশ। অর্থাৎ সরকারি স্কুল ছুটি থাকলেও আগামীকাল স্বাভাবিক নিয়মেই পঠন-পাঠন চলবে বেসরকারি স্কুলগুলিতে।।

Click here to Read More
Previous Article
৯৩.৮৪% সাফল্য, সেনসাসে দেশের মধ্যে এগিয়ে বাংলা! জানালেন মুখ্যমন্ত্রী
Next Article
গাড়ির ছাদ থেকে উড়ে গিয়ে ধ্বংস করবে শত্রুদের, ‘দিব্যাস্ত্র MK3’ এর সফল পরীক্ষণ করল ভারত

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment