indiahood
indiahood

১ লাখ ভিউ হলেই কনটেন্ট ক্রিয়েটরদের ১০ হাজার টাকা, ঘোষণা রাজ্য সরকারের

1 hour ago

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে কনটেন্ট ক্রিয়েশনের (Content Creation) নেশা প্রায় প্রত্যেকের মধ্যেই রয়েছে। তবে এবার কনটেন্ট ক্রিয়েটরদের জন্যই বড় ঘোষণা করল রাজ্য সরকার। সম্প্রতি মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একটি বৈঠকে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নীতিমালার সংশোধনী অনুমোদন করা হয়েছে। আর সেখানে স্পষ্ট জানানো হয়েছে, ভিউয়ের উপর ভিত্তি করে এবার কনটেন্ট ক্রিয়েটররা পারিশ্রমিক পাবেন। এমনকি সেই অর্থের পরিমাণ ১০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত গিয়ে দাঁড়াতে পারে।

কনটেন্ট ক্রিয়েশন করেই ইনকামের সুযোগ দিচ্ছে রাজ্য সরকার

রাজ্য সরকারের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, ৩০ দিনের প্রতি ১ লক্ষ ভিউয়ের জন্য এবার ১০ হাজার টাকা করে দেওয়া হবে। তবে এই পুরস্কারের সীমা ১ লক্ষ টাকা পর্যন্তই। অর্থাৎ আপনি ১০ লক্ষ ভিউ পেলেও সর্বোচ্চ ১ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তবে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররাই যে এই সুবিধা পাবেন এমনটা নয়। প্রথম কথা, এই ঘোষণা করা হয়েছে বিহারের সম্রাট চৌধুরী সরকারের তরফ থেকে। সেক্ষেত্রে জানানো হয়েছে, শুধুমাত্র সরকারের তালিকাভুক্ত ক্রিয়েটররাই এই সুবিধা উপভোগ করতে পারবেন।

আসলে সরকার ডিজিটাল মিডিয়ার মাধ্যমেই তাদের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলি সম্পর্কে সাধারণ মানুষের কাছে সচেতনতা বা তথ্য পৌঁছে দিতে চাইছে। সেই সূত্রে তরুণ এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন উপার্জনের সুযোগ দিচ্ছে বিহার সরকার। সরকারি প্রকল্পগুলি সম্পর্কে যত সাধারণ মানুষের মধ্যে তথ্য ছড়িয়ে দেওয়া যাবে, তত ইনকামের সুযোগ বাড়বে। কিন্তু হ্যাঁ, ভিডিও ভাইরাল হলেই যে ইনকাম করতে পারবেন এমনটা নয়। সেই কনটেন্টের গুণমান, কোয়ালিটি, প্ল্যাটফর্ম, রেজিস্ট্রেশন সম্পর্কিত সমস্ত নিয়ম এবং শর্তাবলী মেনে চলতে হবে।

আরও পড়ুন: ১০০ কোটি বিনিয়োগ করে বক্সা দুর্গে তৈরি হবে নেতাজি সংগ্রহশালা, বড় উদ্যোগ রাজ্য সরকারের

সম্প্রতি তথ্য এবং জনসংযোগ বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, এই সংক্রান্ত একটি বিস্তারিত বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হবে। এমনকি সেখানে আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে বিষয়বস্তু সম্পর্কিত সম্পূর্ণ তথ্য তুলে ধরা হবে। সেই আবেদনের মাধ্যমে যাঁরা সিলেক্ট হবেন, তাঁদেরকে এই সুবিধা প্রদান করা হবে রাজ্য সরকারের তরফ থেকে।

Click here to Read More
Previous Article
২০২৭-র বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় জায়গা পেল বৈভব! বাদ ইশান কিষাণ, তালিকায় আর কে?
Next Article
আগস্টে টানা ৩ দিন ছুটির সুযোগ বাংলার স্কুল পড়ুয়া থেকে কর্মীদের, দেখুন হলিডে লিস্ট

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment