indiahood
indiahood

নিয়ম ভেঙে ভারতীয় সেনাপ্রধানের সাথে বৈঠক করলেন বালেন শাহ

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শোনা গিয়েছিল আগেই। সেই মতোই, মঙ্গলবার ভারতীয় সেনাপ্রধান জেনারেল (Indian Army Chief) ধীরজ শেঠের (Dhiraj Seth) সাথে বৈঠক করলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ (Balen Shah)। জানা যাচ্ছে, কাঠমান্ডুর সিংহ দরবারে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয়েছে। আর সেখানেই নেপালের নতুন প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রীর সাথে দু’দেশের পারস্পরিক স্বার্থ, সুরক্ষা এবং সামরিক সম্পর্ককে আরও মজবুত করা নিয়ে কথা হয়েছে ভারতীয় সেনাপ্রধানের। তবে ভারতীয় সেনাবাহিনীর প্রধানের সাথে বৈঠক করতে নিজের তৈরি নিয়ম ভেঙেছিলেন বালেন।

ভারতীয় সেনাপ্রধানের সাথে নিয়ম ভেঙে দেখা করলেন বালেন

নেপাল সফরে গিয়ে মঙ্গলবার কাঠমন্ডুর জনপ্রিয় পশুপতিনাথ মন্দিরে যান ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ। মন্দিরে পৌঁছেই সেখানে পুজো দেন তিনি। আর এই দিনই নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন শাহর সাথে দেখা করেন ভারতীয় সেনাপ্রধান। নেপালের প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, ওই বৈঠকে ভারত এবং শ্রীলঙ্কার দ্বীপাক্ষিক সামরিক সম্পর্কের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশীর সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হওয়ায় নতুন করে দু পক্ষের সম্পর্ক শিথিল করার উপরেও জোর দেওয়া হয়েছে ওই বৈঠকে।

জানা যাচ্ছে, ভারতীয় সেনাপ্রধানের সাথে বৈঠকে ভারত এবং নেপালের সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়েও দু-পক্ষের মধ্যে বিস্তর আলোচনা হয়। এছাড়াও দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করার উপরেও জোর দেওয়া হয় দুপক্ষের তরফে। আর এই বৈঠকের পরই কূটনৈতিক মহলের অনেকেই মনে করছেন, দু পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলা একটা সাময়িক টানাপোড়েনের সমাপ্তি ঘটতে চলেছে!

 

আরও পড়ুন: এবার বিদেশে রপ্তানি হবে বন্দে ভারত এক্সপ্রেস, প্রস্তুতি রেলের

বলে রাখা প্রয়োজন, এই প্রথমবারের মতো নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেনের সাথে দেখা করলেন কোনও ভারতীয় সেনাপ্রধান। আর প্রতিবেশীর সেনাবাহিনীর প্রধান জেনারেল ধীরজ শেঠের সাথে দেখা করার জন্য নিজের তৈরি নিয়ম ভেঙেছেন বালেন। না বললেই নয়, জেনজি আন্দোলনের মধ্যে দিয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই বালেন ঠিক করেছিলেন সহজে কোনও বিদেশি বা ভারতীয় সেনাপ্রধানের সাথে দেখা করবেন না তিনি। তবে মঙ্গলবার ভারতীয় সেনাপ্রধানের সাথে দেখা করার মধ্য দিয়ে নিজের বানানো কূটনৈতিক নীতি ভাঙলেন বালেন।

Click here to Read More
Previous Article
২ লক্ষ টাকা করে স্কলারশিপ দিচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশন, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি
Next Article
হাইকোর্টে সিবিআই-কে তুমুল ভর্ৎসনার পরেই আরজি করে তদন্তকারী আধিকারিকরা

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment