indiahood
indiahood

পুজোতেই হলদিয়ায় ৬০০০ কোটির প্ল্যান্ট উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, হবে বিপুল কর্মসংস্থান

2 hours ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ডাবল ইঞ্জিন সরকারের আওতায় ঝড়ের গতিতে শিল্প উন্নয়ন হবে এ রাজ্যে, এ কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন। ইতিমধ্যেই লাক্স কোজি থেকে শুরু করে আমূল সহ একাধিক কোম্পানি বাংলায় বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করেছে। তবে পুজোর মধ্যেই আসছে সুখবর। এবার ৬০০০ কোটি টাকার মেগা প্ল্যান্ট উদ্বোধন হবে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় (Haldia)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের এই মেগা প্ল্যান্ট উদ্বোধন করবেন বলে জানিয়েছেন।

পুজোর মধ্যেই ৬০০০ কোটি টাকার প্ল্যান্ট বাংলায়

সূত্রের খবর, আগামী ১৪ অক্টোবর হলদিয়া পেট্রোক্যামিক্যাল ফিনল এবং অ্যাসিটোন কারখানার শুভ উদ্বোধন হবে। এদিকে ঐদিন পড়ছে দুর্গাপুজোর তৃতীয়া। ফলে দেবিপক্ষেই বাংলার শিল্পক্ষেত্রে তৈরি হবে নতুন সম্ভাবনা। এমনকি এর ফলে কয়েক হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তবে সেক্ষেত্রে বলে রাখি, হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান অ্যাডপ্লাস পলিমার্স অ্যান্ড কেমিক্যালসের আওতায় এই নতুন প্ল্যান্ট তৈরি হচ্ছে। আর এখান থেকে অ্যাসিটোন এবং ফিনল উৎপন্ন হবে বলেই জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক কালের মধ্যে পশ্চিমবঙ্গের বুকে পেট্রোকেমিক্যাল খাতে এটি সবথেকে বড় বিনিয়োগ হতে চলেছে, এবং এর ফলে রাজ্যের শিল্প খাতের সংজ্ঞা সম্পূর্ণ বদলে যাবে। এমনকি এই প্ল্যান্টের মাধ্যমে ভারতের শিল্প খাতে আসবে আমূল বদল। জানা গিয়েছে, অলেফিন রূপান্তর প্রযুক্তির উপর ভর করে নির্মিত দেশের প্রথম অন পারপাস প্রোপিলিন উৎপাদনের ব্যবস্থা এখানে থাকবে। দেশের বৃহত্তম ফিনল উৎপাদন কেন্দ্র হিসেবে এটি আত্মপ্রকাশ করবে, যা গোটা দেশের চাহিদা মেটাবে।

আরও পড়ুন: হুগলি নদীর পাড়েই পড়ে শয়ে শয়ে মরা ইলিশ, ভয়াবহ মাছের মড়ক গঙ্গায়

জানা গিয়েছে, এই প্ল্যান্টের উদ্বোধন হলে একধাক্কায় কয়েক হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি আশেপাশের এলাকার ব্যবসাতেও গতি আসবে। এদিকে জানা গিয়েছে, হলদিয়া পেট্রোকেমিক্যালস গোটা ভারতবর্ষের মধ্যে ফেনোলিক্স চেনের নিরিখে প্রথম সার্বিক সংস্থান হয়ে উঠবে। এটি রাজ্যের যুব সমাজের কাছে বড় সম্ভাবনাময় হিসেবেই ধরা দেবে। এমনকি সবথেকে বড় ব্যাপার, এখান থেকে উৎপাদিত অ্যাসিটোন এবং ফিনল দেশের পাশাপাশি বিদেশেও রফতানি করার লক্ষ্যমাত্রা নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।

Click here to Read More
Previous Article
২৮ আগস্ট সমাবেশের অনুমতি চেয়ে হাইকোর্টে টিএমসিপি-র কালীঘাট গোষ্ঠী
Next Article
যাত্রী সাথীর শাটল পরিষেবায় আরও চারটি নতুন রুট, সুবিধা হবে কলকাতার অফিস যাত্রীদের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment