indiahood
indiahood

সৌরভ গাঙ্গুলির সংস্থার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ, কী বলছেন দাদা?

2 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এখন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (Cricket Association Of Bengal) মাথায় রয়েছেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের সেই সংস্থার বিরুদ্ধেই এবার উঠল গুরুতর অভিযোগ। অভিযোগ করেছেন CAB- অ্যাপেক্স কাউন্সিলের প্রাক্তন সদস্য মহাদেব চৌধুরি। তাঁর দাবি, CAB-র দুই প্রাক্তন সদস্য সুব্রত সাহা এবং লক্ষ্মণ জয়সবালকে বেআইনিভাবে আর্থিক সুবিধা পাইয়ে দিয়েছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা। আর সেই অভিযোগ পাওয়া মাত্রই মুখ খুললেন মহারাজ সৌরভ। কী জানালেন দাদা?

সৌরভের সংস্থার বিরুদ্ধে বড় অভিযোগ

জানা যাচ্ছে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রাক্তন সদস্য মহাদেব বাবু CAB-র বিরুদ্ধে কঠিন অভিযোগ তুলে সেই অভিযোগপত্র পাঠিয়েছেন সংস্থাটির এথিক্স অফিসার এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের কাছে। ওই অভিযোগ পত্রে জানানো হয়েছে, দুই প্রাক্তন সদস্য সুব্রত এবং লক্ষ্মণ এএসএল প্রাইম হোটেল এলএলপি অংশীদার।

মহাদেব চৌধুরীর দাবি, এই হোটেলের সাথেই বারবার চুক্তি করেছে CAB। আর এই চুক্তির মাধ্যমেই হোটেলটিকে আর্থিকভাবে লাভবান করে তুলেছে সংস্থাটি। দুই অভিযুক্তই বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থার অ্যাডমিনিস্ট্রেটর। মহাদেবের অভিযোগ, CAB নাকি কোনও রকম স্বচ্ছ টেন্ডার ছাড়াই নিয়ম না মেনে এলএলপি হোটেল কর্তৃপক্ষকে সুবিধা দিয়েছে। তাদের ব্যবসা বাড়িয়েছে। আর এমন বিষয়টিকে স্বার্থের সংঘাত বলে অভিহিত করেন তিনি। এদিকে এই ঘটনায় আগামী 29 আগস্ট সন্ধ্যায় শুনানির নির্দেশ দিয়েছেন এথিক্স অফিসার।

অবশ্যই পড়ুন: কেন মৃত্যু হল আশিস বন্দ্যোপাধ্যায়ের? শোক প্রকাশ করেই জানালেন মমতা

কী বললেন সৌরভ?

এদিকে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থার দুই প্রাক্তন সদস্যের বিরুদ্ধে অভিযোগ তোলা নিয়ে মুখ খুলেছেন CAB সভাপতি সৌরভ গাঙ্গুলি। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের স্পষ্ট বক্তব্য, “আমি এগুলো জানি। সবটাই ভিত্তিহীন। কোনও রকম স্বার্থের সংঘাত নেই। মহাদেব বাবুর বিরুদ্ধেই স্বার্থের সংঘাত ছিল। সেই কারণেই অ্যাপেক্স কাউন্সিল থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। সেজন্য এসব করছেন এখন।” এক কথায়, মহাদেব চৌধুরীর সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেন দাদা।

Click here to Read More
Previous Article
কেন মৃত্যু হল আশিস বন্দ্যোপাধ্যায়ের? শোক প্রকাশ করেই জানালেন মমতা
Next Article
তারেকের ভারত সফরের আগেই হাসিনার প্রত্যার্পণ, দিল্লির কাছে দাবি ঢাকার

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment