indiahood
indiahood

আর হাওড়া থেকে ছাড়বে না রূপসী বাংলা এক্সপ্রেস, কোন স্টেশন থেকে ধরবেন ট্রেন?

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাওড়া (Howrah) স্টেশনের উপর থেকে চাপ কমাতে উদ্যোগী রেল (Indian Railways)। সেই সূত্রেই এবার পুরুলিয়াগামী জনপ্রিয় এক্সপ্রেস ট্রেন রূপসী বাংলার গন্তব্য বদল করা হল। অর্থাৎ এবার থেকে আর এই ট্রেনটি হাওড়া স্টেশনে দাঁড়াবে না। এক কথায় বলাই যায়, হাওড়া স্টেশনের বদলে কলকাতার পার্শ্ববর্তী একটি স্টেশন থেকে ছাড়বে রূপসী বাংলা এক্সপ্রেস। এ নিয়ে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে ভারতীয় রেলবোর্ড। বলে রাখা প্রয়োজন, শুধু রূপসী বাংলা নয় বরং আরও চারটি ট্রেনের গন্তব্য বদলেছে। এগুলি হাওড়া এবং সাঁতরাগাছির বদলে শালিমার স্টেশন থেকে ছাড়বে।

কোন স্টেশন থেকে ছাড়বে রূপসী বাংলা এক্সপ্রেস?

ভারতীয় রেল বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বাকি চারটি ট্রেনের পাশাপাশি রূপসী বাংলা এক্সপ্রেসও এবার নিজের গন্তব্য বদলে নিচ্ছে। অর্থাৎ এই ট্রেনটি আর গত দিনগুলির মতো হাওড়া স্টেশন থেকে রওনা হবে না। রেলের তরফে জানানো হয়েছে, পুরুলিয়ায় ঘুরতে যাওয়া পর্যটকদের পছন্দের এই ট্রেন এবার ছাড়বে সাঁতরাগাছি স্টেশন থেকে। কাজেই এই ট্রেনটিতে যেতে হলে হাওড়ার বদলে সাঁতরাগাছি স্টেশনে পৌঁছতে হবে যাত্রীদের।

বলাই বাহুল্য, সাম্প্রতিক বছরগুলিতে ভারতের ব্যস্ততম রেল স্টেশন হাওড়ার উপর থেকে যাত্রী চাপ কমাতে সমস্ত রকমের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই মতোই, একাধিক ট্রেনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্য স্টেশনে। এছাড়াও ভিড় সামাল দিতে দৈর্ঘ্য বাড়ছে হাওড়ার কয়েকটি প্ল্যাটফর্মেরও। তবে যাত্রী চাপ কমাতে গিয়ে অনেক ক্ষেত্রেই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে ট্রেন টার্মিনাল শিফটের বিষয়টি।

অবশ্যই পড়ুন: বল স্ট্যাম্পে লেগেও আউট হলেন না গ্রিন.. উল্টে চার দিলেন আম্পায়ার

প্রসঙ্গত, 12884 পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেসকে হাওড়া স্টেশন থেকে সরিয়ে সাঁতরাগাছিতে শিফট করে দেওয়ায় নানা মহলে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই মনে করছেন রেলের এমন সিদ্ধান্তের প্রভাব পড়বে পুরুলিয়ার পর্যটন শিল্পে। পুরুলিয়ার হোটেল মালিক অ্যাসোসিয়েশনের তরফে দাবি করা হচ্ছে, পুরুলিয়া থেকে হাওড়ার উপরে নির্ভর করে পর্যটন শিল্পের বেশিরভাগটাই। এমনিতেও ট্রেনের সংখ্যা কম। তার উপর রূপসী বাংলার মতো ট্রেনও যদি সাঁতরাগাছিতে থামে তবে যথেষ্ট ভোগান্তি পোহাতে হবে যাত্রীদের।

Click here to Read More
Previous Article
টুলু মণ্ডল কাণ্ডে নয়া মোড়! অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে অভিযান পুলিশের
Next Article
নকশালবাড়িতে নেতাজীর নামে হল বিধায়ক সেবা কেন্দ্র

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment