indiahood
indiahood

ডিম খেলেন তৃণমূলের আইটি সেল প্রধান উপাসনা চৌধুরী।

1 day ago

 স্বাধীনতা দিবসের সকালে দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজে নজিরবিহীন ক্ষোভের মুখে পড়লেন কালীঘাট তৃণমূলের নেত্রী তথা তৃণমূলের আইটি সেল প্রধান উপাসনা চৌধুরী। কলেজে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হলে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ।

ঘটনায় চরম চাঞ্চল্য ছড়ায় কলেজ চত্বরে। বহিরাগতদের প্রবেশের ফলেই এই ঘটনা ঘটেছে বলে সুর চড়িয়ে ক্ষোভ উগরে দেন উপাসনা চৌধুরী। পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও কীভাবে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে এমন আক্রমণ চালাল, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ উত্তপ্ত থাকে আশুতোষ কলেজ চত্বর।