indiahood
indiahood

টুলু মণ্ডল কাণ্ডে নয়া মোড়! অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে অভিযান পুলিশের

1 hour ago

প্রীতি পোদ্দার, কলকাতা: বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘটনায় (Tulu Mondol Case) একের পর এক নাম উঠে আসছে তদন্তের আওতায়। এবার সেই সূত্র ধরে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি অভিযান চালাল বীরভূম পুলিশ (Birbhum District Police)। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দুর্নীতির তদন্তে এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী (Anubrata’s Bodyguard) সায়গল হোসেনের ফ্ল্যাটে বিশেষ অভিযান চালালো বীরভূম জেলা পুলিশের। পাশাপাশি টুলু মন্ডলের শ্যালক মিঠু শেখের বাড়িতেও হানা দিয়েছে পুলিশ।

অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে পুলিশ

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ শনিবার, স্বাধীনতা দিবসের দিন সকাল সাড়ে ৯ টার দিকে বোলপুরে বাইপাস সংলগ্ন এলাকায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাহগল হোসেনের ফ্ল্যাটে বিশেষ অভিযান চালায় বীরভূম জেলা পুলিশ। পাথর সম্রাট টুলু মণ্ডলের আর্থিক দুর্নীতিকাণ্ডের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়েছে। দুজনের মধ্যে কী কী লেনদেন হয়েছে, ডিসিআর এর সঙ্গে সায়গল হোসেন কোনও ভাবে যুক্ত ছিলেন কি না এ ছাড়াও তিনি যখন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী ছিলেন, সেই সময় তিনি কোনও প্রভাব খাটিয়েছিলেন কি না, সেই বিষয়গুলো নিয়ে দেখছে তল্লাশি চালাচ্ছে বীরভূম জেলা পুলিশ।

তদন্তের আওতায় টুলু মন্ডলের শ্যালক

শুধু প্রাক্তন দেহরক্ষী সাহগল হোসেনের ফ্ল্যাটে অভিযান চালানো হয়েছে তা নয়, এদিন টুলু মণ্ডলের শ্যালক মিঠু শেখের বিলাস বহুল বাড়িতেও চলছে তল্লাশি। বোলপুর বাইপাস সংলগ্ন খাসপাড়ায় ওই বাড়ি ঘিরে রেখেছে পুলিশের দল। প্রথমে তালাবন্ধ থাকায় আটকে ছিল তল্লাশি কিন্তু পরে পরিবারের লোকজনের উপস্থিতিতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। বাড়িটির কেয়ারটেকার পঞ্চানন গড়াই জানান, মিঠু শেখ মাঝেমধ্যেই বাড়িতে আসতেন এবং তাঁর পরিবারও সেখানে থাকতেন। টাকার মেশিন নিয়ে চলছে তল্লাশি অভিযান। এর আগেও গরু পাচার মামলায় ইডি, সিবিআই তদন্তকারীরা হানা দিয়েছিল সাহগল হোসেনের ফ্ল্যাটে। এখন দেখার এই মামলার জল কোন দিকে গড়ায়।

আরও পড়ুন: KMC এলাকার পেনশন প্রাপকদের জন্য সুখবর, শুরু হল বকেয়া DA দেওয়া

অন্যদিকে গতকাল, শুক্রবার, বীরভূমের ভূমি দপ্তরের এক কর্মী প্রবীর দাসের বাড়িতে হানা দিয়েছিল বীরভূম জেলা পুলিশের একটি দল। তিনি সিউড়ি সদর মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে হেড ক্লার্ক পদে কর্মরত। গ্রেফতার করা হয় তাঁকে। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সঙ্গে প্রবীর দাসের কোনও যোগ সূত্র রয়েছে বলে অনুমান। তবে এই বিষয়ে চলছে জিজ্ঞাসাবাদ, এদিকে এখনও খোঁজ মেলেনি মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের।

Click here to Read More
Previous Article
বল স্ট্যাম্পে লেগেও আউট হলেন না গ্রিন.. উল্টে চার দিলেন আম্পায়ার
Next Article
আর হাওড়া থেকে ছাড়বে না রূপসী বাংলা এক্সপ্রেস, কোন স্টেশন থেকে ধরবেন ট্রেন?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment