indiahood
indiahood

KMC এলাকার পেনশন প্রাপকদের জন্য সুখবর, শুরু হল বকেয়া DA দেওয়া

1 hour ago

সহেলি মিত্র, কলকাতা: কেএমসি এলাকায় বসবাসকারী পেনশন প্রাপকদের জন্য রইল বিরাট খবর। বকেয়া মহার্ঘ্য ভাতা (Dearness Allowance Arrears) নিয়ে দীর্ঘ জলঘোলার অবসান হতে চলেছে বলে মনে হচ্ছে। কারণ অবশেষে ব্যাঙ্কের তরফে টাকা রিলিজ করা প্রক্রিয়া শুরু হল বলে খবর। এই বিষয়ে সামাজিক মাধ্যমে বিরাট তথ্য শেয়ার করলেন কনফেডারেশন অব স্টেট গভরমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক তথা ডিএ মামলাকারী মলয় মুখোপাধ্যায়।

পেনশন নিয়ে বড় সুখবর শোনালেন মলয় মুখোপাধ্যায়

মলয় মুখোপাধ্যায় নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘𝙺𝙼𝙲 এলাকার পেনশন হোল্ডারদের নিম্নক্ত ব্যাংকগুলো থেকে আপাতত ৭০৩৯ জন পেনশন হোল্ডারের বকেয়া ডিএ রিলিজ করেছেন। এবার পর্যায়ক্রমে বকেয়া ডিএ ছাড়া হবে বলে ব্যাঙ্ক গুলো জানিয়েছেন।’ মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, সরকার খোদ স্বীকার করেছে যে ব্যাংকগুলো পেনশন রিলিজ করার বিষয়ে ধীরগতিতে কাজ করছে। যে কারণে এখনো অবধি সকলের অ্যাকাউন্টে টাকা পৌঁছতে পারিনি। যদিও দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে সরকারি কর্মীদের আশ্বাস দেওয়া হয়েছে নবান্নের তরফে।

আরও পড়ুনঃ চিহ্নিত হবে শংসাপত্রহীন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুল! কড়া নির্দেশ শিক্ষা দফতরের

মলয় মুখোপাধ্যায় জানান, গত ১৪ আগস্ট নবান্নের অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাত কুমার মিশ্রর সঙ্গে কেএমসি এলাকার পেনশন ভোগীদের টাকা দেওয়ার বিষয়ে আলোচনা হয়। এই বিষয়ে মলয়বাবু জানান, ‘বৈঠকে কেএমসি এলাকার বরিষ্ঠ পেনশন হোল্ডারদের বকেয়া ডিএ আজও কেন দেওয়া হচ্ছে না, এহেন প্রশ্ন তোলায় তিনি নিজে উদ্যোগে এজির সঙ্গে যোগাযোগ করে ব্যাংকগুলোর তালিকাটি আমাদের হাতে তুলে দেন এবং তিনি স্বীকার করে নেন যে ব্যাংকগুলো ধীর গতিতে কাজ করছে।’

এক নজরে তালিকা

মলয় মুখোপাধ্যায় ব্যাঙ্কগুলির একটি তালিকা অবধি দেন। ব্যাঙ্ক অফ বরোদা  (৩৭৬ জন),পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (২০৩২ জন), স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (১৫৯৪ জন), ইন্ডিয়ান ব্যাঙ্ক (১৪১৭ জন), কানাড়া ব্যাঙ্ক (৩৫০ জন), সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (৭৮৫ জন), ইউকো ব্যাঙ্ক (১২৭ জন), ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (১২৪ জন) এবং ইউনিয়ন ব্যাঙ্ক (১১৪ জন)-র পক্ষ থেকে মোট ৭০৩৯ জনকে বকেয়া ডিএ পাঠানো হবে।

Click here to Read More
Previous Article
চিহ্নিত হবে শংসাপত্রহীন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুল! কড়া নির্দেশ শিক্ষা দফতরের
Next Article
১০ বছর পর হেলথ স্কিমে চিকিৎসার খরচ বদলাল রাজ্য সরকার, বাড়ল নাকি কমল?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment