indiahood
indiahood

দিল্লির এইমস-এ ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা

2 hours ago

শারীরিক অস্বস্তি বোধ করায় দিল্লির এইমস (AIIMS) হাসপাতালে ভর্তি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডাকে। হাসপাতালে ভর্তির পর তাঁর হৃদযন্ত্রের স্বাস্থ্য পরীক্ষা করে সফলভাবে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি (Coronary Angiography) সম্পন্ন করা হয়েছে। তিনি বর্তমানে সুস্থ ও সম্পূর্ণ স্থিতিশীল রয়েছেন।

এমস কর্তৃপক্ষ এক সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৩ আগস্ট সন্ধ্যায় হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে প্রবীণ এই বিজেপি নেতাকে হাসপাতালে আনা হয়। এরপরেই কার্ডিওলোজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা ও অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। আপাতত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাঁকে এইমসের কার্ডিওলোজি বিভাগে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংসদ অধিবেশন শেষ হওয়ার পরপরই তাঁর হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছিল, তবে তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক থাকায় স্বস্তি ব্যক্ত করেছেন শীর্ষ বিজেপি নেতৃত্ব।

Click here to Read More
Previous Article
ভারতের চন্দ্রযানকে চ্যালেঞ্জ! চিনের সাহায্যে চাঁদে মহাকাশযান জিন্নাহ-১ পাঠাচ্ছে পাকিস্তান
Next Article
৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে, ‘বন্দে মাতরম’ গাওয়ার বাধ্যতামূলক নিয়মের বিরোধিতা করল নাগাল্যান্ড চার্চ কাউন্সিল

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment