indiahood
indiahood

এবার ছাত্রীদের ইলেকট্রিক ট্রাই-সাইকেল দেবে রাজ্য সরকার, কারা পাবে জানুন

1 hour ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ছাত্রীদের জন্য এবার মহৎ উদ্যোগ রাজ্য সরকারের। স্কুল, কলেজে যেতে যাতে আর না অসুবিধা হয়, তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে ইলেকট্রিক সাইকেল (Electric Tricycle) দেওয়ার অনুমোদন দেওয়া হল। আপাতত প্রতিটি বিধানসভা কেন্দ্র অনুযায়ী এই সাইকেল প্রদান করা হবে। কিন্তু সবাই যে এই সাইকেল পাবে এমনটা নয়। বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধী ছাত্রীদের জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

ছাত্রীদের জন্য বিনামূল্যে ইলেকট্রিক সাইকেল দেওয়ার ঘোষণা

প্রথমেই জানিয়ে রাখি, এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে উত্তরপ্রদেশ রাজ্য সরকারের তরফ থেকে। যে সমস্ত প্রতিবন্ধী ছাত্রীরা স্কুল-কলেজে যেতে সমস্যার সম্মুখীন হয় তাদের জন্যই এই বিশেষ ই-ট্রাইসাইকেল দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আপাতত কানপুর শহরে ২০০টি সাইকেল দেওয়া হবে। সেক্ষেত্রে প্রতিটি বিধানসভা কেন্দ্র অনুযায়ী ২০টি করে সাইকেল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি এই প্রকল্পের আওতায় প্রতিটি ই-ট্রাইসাইকেলের জন্য মোট ৬৫ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে বলেই খবর।

এ বিষয়ে জেলার প্রতিবন্ধী ক্ষমতায়ন কর্মকর্তা বিনয় উত্তম জানান, রাজ্য সরকারের এই প্রকল্প স্কুল, কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে পঠরত প্রতিবন্ধী ছাত্রদের বিশেষভাবে উপকারে আসবে। এমনকি স্ট্রোক থেকে শুরু করে সেরিব্রাল পলিসি, হিমোফিলিয়া কিংবা অন্যান্য শারীরিক প্রতিবন্ধী ছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পাবে। এর মাধ্যমে তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি কোমরের উপরের অংশের সুস্থতা বজায় থাকবে। আর যেহেতু এটি তিন চাকার সাইকেল হবে, তাই চালাতেও কোনও রকম সমস্যা হবে না।

আরও পড়ুন: পাকিস্তানকে পছন্দ করে ২২% ভারতীয় মুসলিম, প্রকৃত বন্ধু কে? পিউ রিপোর্টে খোলসা

কিন্তু এক্ষেত্রে উল্লেখ করে রাখতে হয়, এই প্রকল্পের আওতায় আসতে হলে সংশ্লিষ্ট ছাত্রীকে চিকিৎসকের ইস্যু করা অন্তত ৪০ শতাংশ কিংবা তার বেশি অক্ষমতার শংসাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি সেই শিক্ষার্থীর বয়স অবশ্যই ১৬ বছর কিংবা তার বেশি হতে হবে, এবং তাঁকে কানপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া বর্তমানে সরকারি কোনও শিক্ষা প্রতিষ্ঠানে সেই ছাত্রী পড়ছে কিনা, তার উপযুক্ত প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। এর পাশাপাশি সেই শিক্ষার্থীর পরিবার যদি আয়কর প্রদান করে, তাহলে সে এই সুবিধা পাবে না। এবং আবেদন করার সময় আধার কার্ড, বৈধ মোবাইল নম্বর এবং দুটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে।

Click here to Read More
Previous Article
১৭ই আগস্ট থেকে কারা পাবেন অন্নপূর্ণার ৩০০০ টাকা? কাদের নামই বা বাদ যাবে পুরোপুরি? | Annapurna Yojana
Next Article
ভারতীয় সেনার অগ্নিবীর হতে চেয়ে পথে নামলেন নেপালের তরুণরা, চাপে বালেন শাহ

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment