indiahood
indiahood

৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে, ‘বন্দে মাতরম’ গাওয়ার বাধ্যতামূলক নিয়মের বিরোধিতা করল নাগাল্যান্ড চার্চ কাউন্সিল

2 hours ago

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদ্যাপনের মুখে ‘বন্দে মাতরম’ গানটিকে বাধ্যতামূলক করার নির্দেশের বিরুদ্ধে সুর চড়ালো নাগাল্যান্ডের শীর্ষ ধর্মীয় সংস্থা ‘নাগাল্যান্ড ব্যাপটিস্ট চার্চ কাউন্সিল’ (NBCC)। চার্চ কাউন্সিলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, জাতীয় প্রতীক ও দেশাত্মবোধের প্রতি তাদের পূর্ণ সম্মান থাকলেও জোর করে কোনো দেশপ্রেম চাপিয়ে দেওয়া বা বাধ্যতামূলক করা সংবিধানসম্মত নয়।

এক বিবৃতিতে চার্চের শীর্ষ আধিকারিকেরা জানিয়েছেন, ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য এবং ব্যক্তিগত স্বাধীনতার ক্ষেত্রে চরম সংবেদনশীলতা ও পারস্পরিক সম্মান দেখানো প্রয়োজন। জবরদস্তি করে কোনো গান বা অনুষ্ঠান পালন করালে বাহ্যিক আনুগত্য পাওয়া গেলেও প্রকৃত দেশপ্রেম গড়ে ওঠে না। উস্কানিমূলক বা সাম্প্রদায়িক মেরুকরণ এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আর্জি জানিয়েছে ধর্মীয় নেতৃত্বটি।

Click here to Read More
Previous Article
দিল্লির এইমস-এ ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা
Next Article
ব্রাজিল দলকে না এনে ইস্টবেঙ্গলকে টাকা দাও! AIFF-কে তুলোধোনা বাইচুং ভুটিয়ার

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment