indiahood
indiahood

চালু হল চন্দ্রকোনা টাউন থেকে কল্যাণী AIIMS যাওয়ার একমাত্র বাস, জানুন রুট ও সময়সূচি

1 hour ago

অনন্যা সরকার, পশ্চিম মেদিনীপুর: সারা পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থায় বাস পরিষেবাকে (Bus Service) আরও শক্তিশালী করে তুলতে বিশেষ উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। রাজ্যজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত সহজ করার লক্ষ্যে বেশ কয়েকটি নতুন রুটে বাস চালানো হচ্ছে, বেড়েছে বাসের সংখ্যাও। এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থেকে সরাসরি কল্যাণী এইমস যাবার বাস পরিষেবা চালু হল। এই সার্ভিস চালু হওয়ায় ওই অঞ্চলের বহু রোগী ও রোগীর পরিবার উপকৃত হবেন। আসুন তাহলে চন্দ্রকোনা টাউন থেকে কল্যাণী এইমসগামী (Chandrakona Kalyani Bus) নতুন বাসটির রুট ও সময়সূচি জেনে নেওয়া যাক। 

চালু হল চন্দ্রকোনা টাউন থেকে সরাসরি কল্যাণী এইমস যাবার বাস রুট 

চাঙ্গদার ট্রাভেলস (Changdar Travels)-এর কল্যাণী এক্সপ্রেস বাসটি চন্দ্রকোনা টাউন থেকে ঘাটাল হয়ে কল্যাণী এইমস-এ পৌঁছাবে। চন্দ্রকোনা থেকে কল্যাণী যাওয়ার সময় এই বাসটি – 

  • চন্দ্রকোনা টাউন বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – রাত ৩:৪৫-এ। 
  • ক্ষীরপাই থেকে ছাড়ে – রাত ৪:১০-এ। 
  •  ঘাটাল থেকে ছাড়ে – ভোর ৪:৪০-এ। 
  •  দাসপুর থেকে ছাড়ে- ভোর ৫:০০-এ। 
  •  গৌরা থেকে ছাড়ে – ভোর ৫:১০-এ। 
  •  মেছোগ্রাম থেকে ছাড়ে – ভোর ৫:৪০-এ। 

আরও পড়ুন: কোনও শর্ত নেই, এই ব্যক্তিরা এমনিই পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা

আবার কল্যাণী থেকে চন্দ্রকোনা টাউন ফেরার পথে বাসটি – 

  • কল্যানী বাসস্ট্যান্ড থেকে ছাড়ে- দুপুর ৩:০৫-এ।  
  • কল্যানী এইমস থেকে ছাড়ে – দুপুর ৩:১৫-এ। 
  • জাগুলী থেকে ছাড়ে – দুপুর ৩:৫০-এ। 
  • বারাসত থেকে ছাড়ে – বিকেল ৪:৩০-এ। 
  • মধ্যমগ্রাম থেকে ছাড়ে – বিকেল ৪:৪৫-এ। 
  • ডানলপ থেকে ছাড়ে – বিকেল ৫:৩০-এ। 

আরও পড়ুন: এসি বাসে করে বারাসত থেকে দিঘা, জানুন সময়সূচি ও রুট

চন্দ্রকোনা কল্যাণী বাসের রুট

চন্দ্রকোনা টাউন থেকে কল্যাণী যাওয়ার এই বাসটি যায় ভায়া ক্ষীরপাই – রাধানগর – বড়দাচৌকান – ঘাটাল – দাসপুর – বকুলতলা – সুলতাননগর – গৌড়া – খুকুড়দহ – কেশাপাট – দেউলিয়া – কোলাঘাট – বাগনান – নিমদীঘি – রাণীহাটি – নির্মলা টোল – ধুলাগড় – কোনা এক্সপ্রেসওয়ে – সলপ – ডানলপ – এয়ারপোর্ট ৩নম্বর – বিরাটি মোড় – মধ্যমগ্রাম – বারাসাত – সন্তোষপুর – আমডাঙ্গা – আওয়ালসিদ্ধি – জাগুলি – কল্যাণী মোড় – কল্যাণী এইমস হাসপাতাল হয়ে কল্যাণী বাসস্ট্যান্ড। ফোনে সিট বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। 

Click here to Read More
Previous Article
এই বাংলা চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে দেখুন ইস্টবেঙ্গল, মোহনবাগানের সেমিফাইনাল
Next Article
দিল্লিতে নতুন পরিচ্ছন্নতা অভিযান শুরু!

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment