indiahood
indiahood

পাকিস্তানের বিরুদ্ধে ৪২ রান করলেই টেস্টে বিশ্বের প্রথম অধিনায়ক হবেন জো রুট

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে ইংল্যান্ড (England)। আগামীকাল অর্থাৎ 19 আগস্ট থেকে শুরু হচ্ছে দুদলের তিন ম্যাচের টেস্ট সিরিজ। আর এই আসরেই অধিনায়ক হিসেবে বিরাট রেকর্ড গড়ার সুযোগ থাকবে ইংলিশ তারকা জো রুটের (Joe Root) হাতে। রুট যদি প্রথম টেস্টেই মাত্র 42 রান করতে পারেন তবে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বিশ্বের প্রথম অধিনায়ক হয়ে উঠবেন তিনি। লিখবেন নতুন ইতিহাস। লিডসের হেডিংলিতে ব্যাট হাতে পাকিস্তানকে চ্যালেঞ্জ করতে পারলে ইংলিশ তারকার নামের পাশে বসতে পারে নতুন উপাধিও।

টেস্টে ইতিহাস গড়ার মুখে রুট

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক জো রুটের রানের সংখ্যা 2958। মোট 33টি WTC টেস্ট ম্যাচে অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন রুট। তবে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামার পর এই ক্রিকেটার যদি আর মাত্র 42 রান করে ফেলতে পারেন তবে তিনি হয়ে উঠবেন বিশ্বের এক নম্বর অধিনায়ক। কিন্তু কীভাবে? আসলে এই কাজ করতে পারলে রুটের WTC টেস্টে মোট রানের সংখ্যা হবে 3000। আর সেই সূত্রেই অধিনায়ক হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 3000 রান সম্পূর্ণকারী প্রথম অধিনায়ক হবেন তিনি।

বলাই বাহুল্য, আজ পর্যন্ত অধিনায়ক হিসেবে বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপে 3000 রান সম্পন্ন করতে পারেননি কোনও ব্যাটসম্যান। যদিও 2182 রান নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বেন স্টোকস। এছাড়াও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অধিনায়ক হিসেবে 2160 রান করে তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছিলেন শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে।

আরও পড়ুন: হকি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হার, পাকিস্তানের বিরুদ্ধে জিততে না পারলে স্বপ্ন শেষ ভারতের

উল্লেখ্য, টেস্ট ক্রিকেটের এক অনন্য নাম জো রুট। 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত ইংল্যান্ড দলের অধিনায়ক ছিলেন রুট। এরপর চলতি বছর তাঁকে ফের অধিনায়ক করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তিনি। বলে রাখি, আন্তর্জাতিক ক্রিকেটে 23000 রান সম্পূর্ণ করার বড় সুযোগ রয়েছে রুটের হাতে। এর জন্য মাত্র 167 রান প্রয়োজন এই খেলোয়াড়ের।

Click here to Read More
Previous Article
তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনের স্বামীকে জিজ্ঞাসাবাদ এনআইএ-র
Next Article
জ্ঞানেশের ‘পরামর্শে’ মার্কিন মুলুকে ভারতীয় নিয়ম চালু ট্রাম্পের!

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment