indiahood
indiahood

বৈভব সূর্যবংশীর জনপ্রিয়তায় আড়ালে চলে গিয়েছেন টিম ইন্ডিয়ার এই ব্যাটসম্যান!

3 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2025 এ ইন্ডিয়ান প্রিমিয়ার (Indian Premier League) লিগে হাতেখড়ি হয়েছিল বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। আর সে বছরই ব্যাট হাতে সকলের নজরে চলে আসেন এই খুদে ক্রিকেটার। গত বছর, রাজস্থান রয়্যালসের হয়ে সেঞ্চুরি করে ভারতের সবচেয়ে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হয়ে উঠেছিলেন। আর সেখান থেকেই জনপ্রিয়তার শিখর ছোঁয়া। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি বৈভবকে। আর বৈভবের এই সাফল্যে এক প্রকার অন্ধকারে ঢাকা পড়ে গিয়েছেন রাজস্থান দল তথা টিম ইন্ডিয়ার তারকা ওপেনার। মনে করা হচ্ছে, সূর্যবংশীর কারণেই IPL এ একপ্রকার আড়ালে চলে গিয়েছেন এই খেলোয়াড়!

বৈভবের কারণে আড়ালে চলে গিয়েছেন টিম ইন্ডিয়ার এই খেলোয়াড়!

কয়েকটি রিপোর্ট দাবি করছে, বিগত দিনগুলিতে বৈভব সূর্যবংশীর ক্রমাগত উত্থান রাজস্থান দলে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের জায়গা একপ্রকার ঢেকে দিয়েছে। তাছাড়াও এই ক্রিকেটারের ব্যাটিং নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় ম্যানেজমেন্ট। মূলত সে কারণেই, ওপেনার হিসেবে বিধ্বংসী ব্যাটিং করতে থাকা বৈভবই এখন RR ম্যানেজমেন্টের ফোকাস পয়েন্ট। ক্রিকেট বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, হঠাৎ বৈভবের মতো একজন খেলোয়াড়ের উত্থানই টিম ইন্ডিয়া আর এই তরুণ ক্রিকেটারের গুরুত্ব রাজস্থান রয়্যালসে বেশ খানিকটা কমিয়ে দিয়েছে!

সূত্রের খবর, বৈভব যেভাবে ওপেনার হিসেবে বিধ্বংসী হয়ে উঠছেন তাতে যশস্বীর বদলে নাকি অন্য একজন দক্ষ ওপেনারকে বিহারের কিশোরের সাথে খেলাতে চাইছে রাজস্থান। ঠিক সে কারণেই 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর আগে ভারতীয় দলের তরুণ ওপেনার যশস্বীকে ট্রেড করে দিতে পারে RR। যদিও এ বিষয়ে রাজস্থান রয়্যালসের তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

আরও পড়ুন: ডিম থেরাপির হাত থেকে বাঁচতে সঙ্গে পিস্তল রাখছেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটার

উল্লেখ্য, এর আগে 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পূর্ব মুহূর্তে সঞ্জু স্যামসন রাজস্থান থেকে চেন্নাই সুপার কিংসে চলে গেলে অনেকেই মনে করেছিলেন হয়তো রাজস্থানের নেতৃত্ব কাঁধে তুলতে পারেন যশস্বী। তবে শেষ পর্যন্ত সেটা হয়নি। এই তরুণ ক্রিকেটারের বদলে রিয়ান পরাগের উপর ভরসা করেছিল ম্যানেজমেন্ট।

Click here to Read More
Previous Article
গভীর নিম্নচাপে ৩ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কী হবে কলকাতায়? আজকের আবহাওয়া
Next Article
লাস্ট ডেট পেরিয়ে গেছে তবু হয়নি LPG-র e-Kyc, কী হবে এরপর? জানুন

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment