indiahood
indiahood

গ্রেফতার করতে পারবে না কেউ, মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে বড় স্বস্তি দিল হাইকোর্ট

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মেসি (Lionel Messi) কাণ্ডে আরও বড় স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) । আগেই তাঁকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই রক্ষাকবচ শেষ হওয়ার কথা ছিল 17 আগস্ট। আর তার আগেই অরূপের রক্ষাকবচের মেয়াদ 30 নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দিলেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। এর ফলে, চাইলেও এই সময়ের মধ্যে অরূপ বিশ্বাসকে গ্রেফতার করতে পারবে না কেউ।

অরূপ বিশ্বাসের গ্রেফতারি নিয়ে চিন্তা শেষ!

গত বছরের ডিসেম্বরে, শহরে এসেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির ইভেন্ট ঘিরে তৈরি হয়েছিল বিশৃঙ্খলা। যার দায় গিয়ে পড়েছিল মূল আয়োজক শতদ্রু দত্তের উপর! যদিও ইভেন্ট চলাকালীন মেসির গায়ের সাথে একেবারে সেঁটে ছিলেন অরূপ বিশ্বাস। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ঘনিষ্ঠদের মেসির সাথে দেখা করানোরও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, গোটা ঘটনার নেপথ্যে মূল মাথা হিসেবে আঙুল উঠেছে অরূপের দিকে। সেই ঘটনায় একাধিক অভিযোগ তুলে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন শতদ্রু।

পরবর্তীতে সেই অভিযোগের ভিত্তিতেই অরূপের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। বারবার হাজিরা দিতে বলা হয় প্রাক্তন মন্ত্রীকে। এদিকে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টে বারবার রক্ষাকবচ চেয়েছিলেন অরূপ বিশ্বাস। সেই মতোই, প্রথমে তাঁকে 2 জুলাই পর্যন্ত রক্ষাকবচ দেয় উচ্চ আদালত। এরপর শেষবারের মতো 17 আগস্ট পর্যন্ত অরূপ বিশ্বাসের রক্ষাকবচের মেয়াদ বেড়েছিল। তারপরই প্রাক্তন মন্ত্রী বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারতো প্রশাসন। তবে শেষ পর্যন্ত সেটা হল না।

অবশ্যই পড়ুন: পিতৃশোকে বড় সিদ্ধান্ত নিলেন লিওনেল মেসি

লিওনেল মেসির আগমনকে ঘিরে যুবভারতীতে হওয়া বিশৃঙ্খলা এবং সেখান থেকে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানালেন, আগামী 30 নভেম্বর পর্যন্ত অরূপ বিশ্বাসকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। তবে শর্ত, তদন্তের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে তৃণমূল নেতাকে।

Click here to Read More
Previous Article
চালু হল ডেথ-বার্থ সার্টিফিকেটের পোর্টাল, নতুন শংসাপত্র দেবে কলকাতা পুরসভা
Next Article
“রাজনৈতিক পালাবদল না হলে করতে পারতেন?” অভিষেকের মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতির

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment