indiahood
indiahood

টানা ৬ বলে ৬টি ছক্কা, ইতিহাস তৈরি করে দলকে জেতালেন এই তরুণ ব্যাটসম্যান

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটের ইতিহাসে (Record In Cricket) টানা 6 বলে 6টি ছক্কা মারা মোটেই মুখের কথা নয়। এই ধরনের ঘটনাকে আদতেই অলৌকিক ঘটনা হিসেবে দেখেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এবার সেই অলৌকিক ঘটনা ঘটল ইংল্যান্ডের রয়্যাল ওয়ান ডে কাপে। হ্যাম্পশায়ারের ব্যাটসম্যান টবি অ্যালবার্ট ব্যাট হাতে একেবারে তাণ্ডব চালিয়েছেন। দল সাসেক্সের বিপক্ষে ছয় বলে ছয়টি ছয় মেরে নিজের দলের শক্তি বাড়িয়েছেন তিনি। তৈরি করেছেন নতুন নজির। আর সেই সূত্রেই দল হ্যাম্পশায়ার 51 রানের বড় ব্যবধানে জিতে যায় ম্যাচটি।

নয়া নজির গড়লেন টবি অ্যালবার্ট

ইংল্যান্ডের রয়্যাল ওয়ানডে কাপে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ দল সাসেক্সের বোলারদের কার্যত কাঁদিয়ে ছেড়েছেন টবি। তবে বলে রাখা প্রয়োজন একবারে এই কাজ করেননি তিনি। বরং ইংল্যান্ড লিগের দাপুটে ব্যাটসম্যান অ্যালবার্ট দুটি ওভারে অর্থাৎ প্রথম ওভারের শেষ বল থেকে পরবর্তী ওভার মিলিয়ে টানা ছয়টি ছয় মেরেছেন। আর সেই সূত্র ধরেই 50 ওভারে 9 হারিয়েও 383 রান তুলে দিয়েছিল হ্যাম্পশায়ার।

 

পরবর্তীতে, প্রতিপক্ষ দলের দেওয়া লক্ষ্য তাড়া মাঠে নেমে আপ্রাণ চেষ্টা করেছিলেন সাসেক্স দলের প্লেয়াররা। তবে শেষ রক্ষা হয়নি। দলটিকে 332 রানেই থামতে হয়েছিল। আর সেই পথ ধরেই 51 রানের বিরাট ব্যবধানে জিতে যায় হ্যাম্পশায়ার। আর দলের এই জয়ে সবচেয়ে বড় অবদান রয়েছে

Click here to Read More
Previous Article
হালিশহর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ শুভ্রাংশুর
Next Article
এবার প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ছোঁড়া হল ডিম! ধুন্ধুমার কাণ্ড সংসদে! | Egg Thrown At Prime Minister

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment