indiahood
indiahood

ঢাকায় বাতিল অনুপম রায়ের কনসার্ট! শেষ মুহূর্তে অনুমতিপত্র দিল না বাংলাদেশ সরকার

1 week ago

Anupam Roy Dhaka Concert

অনন্যা সরকার, কলকাতা: শেষ মুহূর্তে আবারও বাতিল হল ঢাকায় অনুপম রায়ের কনসার্ট (Anupam Roy Dhaka Concert)। সমস্ত সরকারি অনুমোদন এবং প্রস্তুতি সম্পন্ন করার পরেও জনপ্রিয় সংগীতশিল্পীর ওপার বাংলার কনসার্ট বাতিলের নির্দেশ দিল বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বুধবার মাঝরাতে আয়োজক সংস্থা ট্রিপল টাইমস কমিউনিকেশনের তরফে জানানো হয়েছে যে, ‘অনিবার্য কারণ’ দেখিয়ে মন্ত্রণালয় এই কনসার্টের অনুমতিপত্র দেয়নি। 

আবারও ঢাকায় বাতিল ভারতীয় শিল্পীর কনসার্ট 

আগামী ১ আগস্ট বাংলাদেশের রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ (One True Sound With Anupam Roy) নামক কনসার্টটির আয়োজন করেছিল ট্রিপল টাইমস কমিউনিকেশন। কিন্তু অনুষ্ঠানের মাত্র দুদিন আগে বুধবার রাতে আয়োজক সংস্থাটি জানায় প্রয়োজনীয় অনুমতিপত্র দেয়নি বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। তাই অনুপম রায়ের ঢাকা কনসার্টটি স্থগিত করতে হচ্ছে। 

আরও পড়ুন: ভারতীয় রেল নিয়ে আমি গর্বিত; মোদী সরকারের প্রশংসায় ভিডিও বার্তা সোনম ওয়াংচুকের

যদিও আয়োজকরা দাবি করেছে, এই কনসার্টের জন্য সমস্ত প্রয়োজনীয় সরকারি অনুমোদন এবং আনুষ্ঠানিক রীতিনীতি আগেই সম্পন্ন হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এসে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে অনুমতি দেয়নি মন্ত্রণালয়। ফলে বাধ্য হয়েই বাতিল করতে হচ্ছে এই কনসার্ট। ট্রিপল টাইমস কমিউনিকেশনের প্রীতম দে বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে জানান, শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করার ফলে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। এর আগে জুন মাসেও সরকার সমস্ত অনুমতি দেওয়ার পর কনসার্টে স্থগিতাদেশ দিয়েছিল। 

আরও পড়ুন: হেল্পলাইন চালুর ২৪ ঘণ্টার মধ্যেই নবান্নে ২০০০ অভিযোগ, রয়েছে অন্নপূর্ণা সংক্রান্ত দাবিও

প্রীতম জানান, পরে আবার অনুমতি মেলায় নতুন করে প্রস্তুতি শুরু করা হয়। এখন আবার সেটিও বাতিল। ফলে দর্শক, স্পন্সর, সহশিল্পী এবং অনুষ্ঠানের অন্যান্য পার্টনারদের কাছে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে তাদের। তবে সরকারি নির্দেশকে সম্মান জানিয়ে তারা এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন। এর পাশপাশি দর্শকদের আশ্বস্ত করে জানানো হয়েছে যে, তাদের টিকিটের ১০০ শতাংশ অর্থই অফিসিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত দিয়ে দেওয়া হবে। অর্থ ফেরত এর বিস্তারিত প্রক্রিয়া শীঘ্রই জানাবে আয়োজক সংস্থা। 

Click here to Read More
Previous Article
বাংলায় বাতিল কয়েক হাজার হাজার রেশন কার্ড! পরেরটা আপনার নয় তো? | West Bengal Ration Card Verification
Next Article
বারুইপুর এনকাউন্টার নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

Related বিনোদন Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment