indiahood
indiahood

চিনকে তাদের ভাষায় জবাব ভারতের! ক্ষেপে গিয়ে হুঁশিয়ারি কমিউনিস্ট মুখপত্রের

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের অবিচ্ছেদ্য অংশ অরুনাচল প্রদেশটিকে (Arunachal Pradesh) এক প্রকার নিজেদের জায়গা হিসেবে দাবি করে চিন (China)! বিগত দিনগুলিতে অরুণাচল প্রদেশের একাধিক এলাকার নামকরণ করেছে ড্রাগন। শি জিনপিং এর দেশের তরফে অরুণাচল প্রদেশের নামকরণ করে রাখা হয়েছে জাংনান। যার অর্থ দক্ষিণ তিব্বত। ড্রাগন বারবার ভারতের এই অংশকে নিজেদের এলাকা হিসেবে দাবি করে এসেছে!

তবে নয়া দিল্লির অবস্থান খুব পরিষ্কার। ভারতের তরফে বারবার জানানো হয়েছে, অরুণাচল এ দেশের অবিচ্ছেদ্য অংশ। সেই যুক্তির স্বপক্ষে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি মানচিত্র নীতি গ্রহণ করেছে। সার্ভে অফ ইন্ডিয়া সেই মানচিত্রে অরুনাচলের জায়গাগুলিকে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করেছে। আর তাতেই ক্ষুব্ধ ড্রাগন।

ভারতের পদক্ষেপে ক্ষেপে গেল চিন!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সার্ভে অফ ইন্ডিয়া তাদের মানচিত্রে অরুণাচল প্রদেশের 27টি গুরুত্বপূর্ণ স্থানকে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করেছে। ভারত অরুণাচলের এই অঞ্চলগুলির নাম পরিবর্তন করেছে। আর তাতেই ক্ষেপে গিয়েছেন চিনের বিশেষজ্ঞরা! নিজেদের অবিচ্ছেদ্য অংশ অরুনাচল প্রদেশের নাম পরিবর্তন করায় ভারতের এই পদক্ষেপকে আত্মপ্রবঞ্চনা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর বলে অভিহিত করেছেন চিনের বিশেষজ্ঞরা।

এদিকে ভারতের এমন পদক্ষেপে চিনা কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমস লিখেছে, “ভারতের সরকারি মানচিত্রে জাংনান অঞ্চলের 27টি জায়গাকে নিজেদের তথাকথিত প্রমিত নামে দেখানোর সাম্প্রতিক পদক্ষেপের সমালোচনা করছে চিনের বিশেষজ্ঞরা। চিন এই গোটা বিষয়টিকে আত্মপ্রবঞ্চনা হিসেবে দেখছে। একই সাথে এই ধরনের পদক্ষেপ ভারত এবং চিনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর প্রমাণিত হতে পারে।”

অবশ্যই পড়ুন: গলছে সম্পর্কের বরফ? তারেকের সাথে সাক্ষাৎ ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর

প্রসঙ্গত, 2017 সাল থেকে একে একে অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করে আসছে চিন। যদিও ড্রাগনের এমন পদক্ষেপের বিরোধিতা প্রথম থেকেই করেছে নয়া দিল্লি। ভারতের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে অরুণাচল প্রদেশ এদেশের অবিচ্ছেদ্য অংশ। নয়া দিল্লি পরিষ্কারভাবে জানিয়েছে, মনগড়া নাম দিয়ে অরুণাচল প্রদেশের জায়গাগুলির নাম পরিবর্তন করে বাস্তব পরিস্থিতি বদলানো যায় না। এমতাবস্থায়, চিন পাল্টা প্রতিক্রিয়া জানানোয় অনেকেই মনে করছেন অরুণাচল নিয়ে দুই দেশের মধ্যে সমস্যা আরও বাড়তে পারে।

Click here to Read More
Previous Article
মমতার উপর হামলা কি এক করে দিল তৃণমূলকে? ঋতব্রত শিবিরের কাণ্ডে জল্পনা
Next Article
আরজি কর কাণ্ডের দুই বছর পর নার্সের ফোন বাজেয়াপ্ত সিবিআই-এর, খতিয়ে দেখা হচ্ছে কল রেকর্ডস

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment