indiahood
indiahood

৭ দিনের আল্টিমেটাম, অগ্নিমিত্রা পালকে আইনি নোটিস অভিষেকের

1 hour ago

প্রীতি পোদ্দার, কলকাতা: ১৮০ ডিগ্রি ঘুরে গেল খেলা! এবার বিজেপি নেত্রী তথা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) করা মন্তব্য ঘিরে আইনি নোটিস পাঠালেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিযোগ, সংবাদ মাধ্যমের কাছে অগ্নিমিত্রা পাল, আপ্তসহায়ক সুমিত রায় (Sumit Roy) সম্পর্কে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য ভুলভাবে প্রস্তাবিত করেছিলেন, তাই এই নোটিশ। এবং এক সপ্তাহের মধ্যে মন্ত্রীকে মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে স্পষ্টীকরণের দাবি জানানো হয়েছে।

অভিষেককে নিয়ে বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গত ৯ আগস্ট, রবিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের সামনে দাবি করেছিলেন যে, “অভিষেক সুমিত রায়কে কেন বাঁচানোর চেষ্টা করছেন বা কেন বলছেন উনি মারা গেছেন, সেটা আমরা ভাল করেই বুঝি..” এখানেই শেষ নয়, তাঁর আরও দাবি ছিল যে, “সুমিতকে মৃত বলা এবং অভিষেকের বাইরে চিকিৎসা করাতে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া ‘বোধহয়’ সম্পর্কযুক্ত।” এই প্রেক্ষিতে অগ্নিমিত্রাকে সোমবার আইনি নোটিস পাঠালেন অভিষেকের আইনজীবী অর্ক কুমার নাগ। তাঁর দাবি, ‘ বক্তব্যটি তথ্যগত ভাবে সম্পূর্ণ ভুল ও ইচ্ছাকৃত মিথ্যা। অভিষেক কখনও এমন কোনও মন্তব্য করেননি।’

আইনি নোটিস পাঠালেন অভিষেকের আইনজীবী

সূত্রের খবর, আইনজীবী অর্ক কুমার নাগের তরফে ওই আইনি নোটিসটি অগ্নিমিত্রা পালের ইমেল ঠিকানায় পাঠানো হয়েছে। এছাড়াও নোটিসের অনুলিপি পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ইমেল ঠিকানাতেও। অর্ক কুমার নাগের দাবি, “একজন সাংসদ এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে কোনও মন্তব্য করার আগে তথ্য যাচাই করা প্রয়োজন। কারণ কোনও মন্ত্রী সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখলে সেই বক্তব্যের প্রভাব আরও বেশি হয়। হয়ত রাজ্য সরকারের আধিকারিক বা সংশ্লিষ্ট দফতর থেকে অগ্নিমিত্রা পালের কাছে ভুল তথ্য পৌঁছনোর কারণেই তিনি ওই মন্তব্য করে থাকতে পারেন। যদি সেটা হয় তাহলে তথ্যের উৎস এবং সরকারি স্তরে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাকছে।”

আরও পড়ুন: জ্বর, বমি, পেটব্যথা নিয়ে হঠাৎ অসুস্থ ২৪ স্কুলছাত্রী, আরজি করে ছুটলেন স্বাস্থ্যমন্ত্রী

জানা গিয়েছে, অগ্নিমিত্রার করা ওই মন্তব্যের ভিত্তি কী, তা নিয়ে প্রশ্ন তুলে আগামী ৭ দিনের মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার ও সংশোধনের করার দাবি তুলেছেন অভিষেকের আইনজীবী। এবং ভবিষ্যতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনও তথ্য প্রকাশ্যে বলার আগে সরকারি আধিকারিকদের দেওয়া তথ্য যথাযথ ভাবে যাচাই করার কথাও নোটিসে বলা হয়েছে। এখন দেখার এই আইনি নোটিসের পরিপ্রেক্ষিতে অগ্নিমিত্রা পাল কী পদক্ষেপ গ্রহণ করেন।

Click here to Read More
Previous Article
যোগান বাড়তেই এক ধাক্কায় দাম কমলো ইলিশের, বাজারে কত করে মিলছে রূপোলি শস্য?
Next Article
হাসপাতালে কটি বেড খালি তা জানা যাবে AI-র মাধ্যমেই, বড় ঘোষণা বিহার সরকারের

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment