indiahood
indiahood

ঋতব্রতদের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের! দলের অ্যাকাউন্ট ব্যবহার করবে কালীঘাট তৃণমূল

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একদিক থেকে সুপ্রিম কোর্টে (Supreme Court Of India) ধাক্কা খেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। অন্যদিকে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা তোলার অনুমতি দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূলকে। তবে বিশেষ শর্তের ভিত্তিতে এই নির্দেশে সম্মতি জানিয়েছে দেশের শীর্ষ আদালত। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ না করে শীর্ষ আদালত জানিয়েছে, কালীঘাট তৃণমূল দৈনন্দিন খরচের জন্য টাকা তুলতে পারবে। তবে হাইকোর্টের নিযুক্ত স্পেশাল অফিসারকেই সেই খরচের হিসাব দিতে হবে মমতাদের।

ঠিক কী জানাল সুপ্রিম কোর্ট?

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের চার বিচারপতির বেঞ্চ তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলাটি শুনেছে। আর সেখানেই 9 জুলাই কলকাতা হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেখানে ব্যালান্স রয়েছে। সেক্ষেত্রে কালীঘাট তৃণমূল নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতেই পারে তবে সেই হিসেবে জানাতে হবে হাইকোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারকে।

এক কথায় বলতে গেলে, এদিন আদালতের নির্দেশ কালীঘাট তৃণমূলের পক্ষে না গেলেও আদালতে ধাক্কা খেয়েছে ঋতব্রত শিবির। তাঁদের অ্যাকাউন্ট সংক্রান্ত আবেদন পুরোপুরি খারিজ করে দিয়েছে আদালত। আসলে ঋতব্রতর তৃণমূলের তরফে আপত্তি জানিয়ে দাবি করা হয়েছিল, এখনও পর্যন্ত কারা ঠিক আসল তৃণমূল সেটা পরিষ্কার হয়নি। সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। একটি বিমান সংস্থাকে টাকা মেটানোর জন্য লেনদেনের অনুমতি চাওয়া হয়েছে। সেই সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। এমন একাধিক অভিযোগ তুলে কালীঘাট তৃণমূলের বিরোধিতা করা হলেও খারিজ হল নতুন তৃণমূলের আবেদন।

অবশ্যই পড়ুন: গ্রেফতার করতে পারবে না কেউ, মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে বড় স্বস্তি দিল হাইকোর্ট

উল্লেখ্য, এর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিযুক্ত করেছিল কলকাতা হাইকোর্ট। বলা হয়েছিল কালীঘাট তৃণমূল টাকা তুলতে পারে তবে সেই সংক্রান্ত সমস্ত হিসেব পুঙ্খানুপুঙ্খভাবে স্পেশাল অফিসারকে জানাতে হবে। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মমতাপন্থীরা। তবে সেই রায়ে নাক গলায়নি দেশের শীর্ষ আদালত।

Click here to Read More
Previous Article
“রাজনৈতিক পালাবদল না হলে করতে পারতেন?” অভিষেকের মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতির
Next Article
ভোটার তালিকা থেকে নাম উধাও অভিনেতা প্রকাশ রাজের

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment