indiahood
indiahood

কেন্দ্রের ‘ভাব্য’ প্রকল্পে ২টি শিল্পপার্কের প্রস্তাব বাংলার! নদিয়া ও পশ্চিম বর্ধমানে জমি চিহ্নিত করল রাজ্য

1 hour ago

কেন্দ্রের 'ভারত শিল্প বিকাশ যোজনা' (BHAVYA) প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গে দুটি আধুনিক শিল্প পার্ক গড়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নদিয়ার ধুবুলিয়া এবং পশ্চিম বর্ধমানের আসানসোলের হীরাপুরে জমি চিহ্নিত করে দ্রুত প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হচ্ছে।

রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায় জানান, নদিয়ার ধুবুলিয়ায় ১১৮.৫ একর এবং হীরাপুরে ১৪৮.৬ একর জমি চিহ্নিত করে সম্পূর্ণ আইনি জটিলতামুক্ত করা হয়েছে। কেন্দ্র সরকারের ৩৩,৬৬০ কোটি টাকার এই মেগা প্রকল্পের আওতায় বিশ্বমানের 'প্লাগ অ্যান্ড প্লে' শিল্প তালুক গড়ে তোলা হবে। রাজ্য শিল্প উন্নয়ন নিগম (WBIDCL)-কে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে চলতি মাসের শেষেই রাজ্য সরকার নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে বলে নবান্ন সূত্রে জানা গেছে।

Click here to Read More
Previous Article
থানায় ছাত্রীর গায়ে জ্বলন্ত মোমের ছ্যাঁকা! তৎকালীন ওসি-সহ ৪ পুলিশকর্মীর বিরুদ্ধে সিবিআইয়ের বিস্ফোরক চার্জশিট
Next Article
জেন-জিদের কথা মাথায় রেখে নতুন দল ‘আজাদ হিন্দ পার্টি’র ঘোষণা নেতাজির প্রপৌত্রের

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment