indiahood
indiahood

প্রোমোটারের কাছ থেকে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা, হাওড়ায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল

1 day ago

প্রীতি পোদ্দার, কলকাতা: পরিবর্তনের বাংলায় ফের ঘুষ নেওয়ার অভিযোগ উঠল হাওড়ার এক পুলিশ কর্মীর (Howrah Police) বিরুদ্ধে। যদিও কার্যসিদ্ধি হয়নি ওই পুলিশকর্মীর, ঘুষ নেওয়ার সময় রীতিমতো ফিল্মি কায়দায় হাতেনাতে ধরে ফেললেন অ্যান্টি-করাপশন ব্যুরোর (ACB  West Bengal) আধিকারিকেরা। মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হল হাওড়া (Howrah) পুলিশ কমিশনারেটের অন্তর্গত সাকরাইল থানা এলাকার নাজিরগঞ্জ ফাঁড়ির কনস্টেবল শুভময় মণ্ডলকে। এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, এক প্রোমোটারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ চেয়েছিলেন হাওড়া পুলিশ কমিশনারেটের সাঁকরাইল থানার নাজিরগঞ্জ ফাঁড়ির কনস্টেবল শুভময় মণ্ডল। সঙ্গে সঙ্গে প্রোমোটার এই বিষয়টি দুর্নীতি দমন শাখাকে জানালে অ্যান্টি করাপশন ব্যুরো বা ACB-র আধিকারিকদের পরামর্শ অনুযায়ী ঘুষের টাকা দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় পৌঁছন অভিযোগকারী। এরপর গতকাল, মঙ্গলবার, ওই প্রোমোটারের থেকে শুভময় মণ্ডল টাকা নেওয়ার পরেই ACB-র আধিকারিকদের দেখে সেই বান্ডিল ছুড়ে ফেলার চেষ্টাও করেন। কিন্তু তার আগেই তাঁকে ধরে ফেলেন আধিকারিকরা।

গ্রেপ্তার করা হয় কনস্টেবলকে

ACB সূত্রে জানা গিয়েছে, তারা যখন কনস্টেবল শুভময় মণ্ডলকে ধরে ফেলে, তখন অভিযুক্ত টাকার বান্ডিলগুলি বাইরে ছুড়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। সেই সময় একটি বান্ডিল বাইরে পড়েলও অন্যটি আর ফেলতে পারেননি। প্রাথমিক ভাবে ৫০ হাজার টাকা উদ্ধার হয়। পরে ছুড়ে ফেলে দেওয়া সেই টাকার বান্ডিলের খোঁজে এলাকায় তল্লাশি চালিয়ে বাকি ৫০ হাজার টাকা উদ্ধার করে ACB। এর পরে শুভময়কে গ্রেপ্তার করে তারা। গ্রেপ্তারের সময়ও এসিবি আধিকারিকদের সঙ্গে যথেষ্ট প্রতিরোধ করার চেষ্টা করছিলেন শুভময়। তাই স্বাভাবিকভাবেই ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছিল।

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে ‘ঘাড়ধাক্কা’ খেলেন অভিষেক

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই পুলিশ- প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। কিন্তু সরকার পরিবর্তন হতে না হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতি রুখতে অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে আরও সক্রিয় করার নির্দেশ দিয়েছিলেন, আর নির্দেশ অনুযায়ী ময়দানে নামল আধিকারিকরা। গত সোমবার বধূ নির্যাতনের মামলা ধামাচাপা দিতে অভিযুক্তের কাছ থেকে টাকা নেওয়ার সময় এসিবি-র আধিকারিকেরা গ্রেপ্তার করেছিল হাওড়া জেলার ব্যাঁটরা থানার সাব-ইনস্পেক্টর সুব্রত সরকারকে।

Click here to Read More
Previous Article
ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান স্টার রবার্তো কার্লোস! খবর ফাঁস হতেই শোরগোল
Next Article
বকেয়া ডিএ তো ছিলই, এবার PF-এ জমা টাকা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment