indiahood
indiahood

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান স্টার রবার্তো কার্লোস! খবর ফাঁস হতেই শোরগোল

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইসলাম ধর্ম গ্রহণ করেছেন প্রাক্তন ফুটবলার (Footballer) তথা ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস (Roberto Carlos)! সম্প্রতি এমন জল্পনাই বেড়েছে নেট মহলে। বেশ কয়েকটি সূত্র মারফত জানা যাচ্ছে, ব্রাজিলের এই তারকা নাকি ইসলাম (Islam) ধর্মে ধর্মান্তরিত হয়ে গিয়েছেন। যদিও এমন জল্পনার সূত্রপাত হয়েছে তুরস্কের একে পার্টির গাজিয়ানতেপের সাংসদ আলি শাহিনের বক্তব্য থেকে। সম্প্রতি ব্রাজিল সফর করে এসেই এমন মন্তব্য করেছেন শাহিন।

প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার ইসলাম ধর্ম গ্রহণ করলেন?

সম্প্রতি ব্রাজিল সফরে গিয়েছিলেন তুরস্কের সাংসদ আলি শাহিন। সেখানেই ব্রাজিলের ইসলাম ধর্মালম্বীদের সাথে দেখা করেন তিনি। তাঁদের সাথে নানান বিষয় নিয়ে কথা হয় ওই তুর্কি সাংসদের। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় রাখা এক বক্তব্যে শাহিন একেবারে খোলাখুলি জানান, ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ব্রাজিলিয়ান ইসলামি ব্যক্তিত্ব শেখ জিহাদ হাম্মাদেহের কাজ থেকেই তিনি এই খবর পেয়েছেন। এমনকি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ব্রাজিলের ওই প্রাক্তন ফুটবলারকে নাকি অভিনন্দনও জানিয়েছেন তিনি।

এদিন ওই তুরস্কের সাংসদ একেবারে স্পষ্ট জানান, রবার্তো কার্লোসের সঙ্গে শেখ জিহাদ হাম্মাদেহের দীর্ঘদিন যোগাযোগ ছিল। প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে দেখাও হয়েছিল দুজনের। সেখানেই নানান বিষয় নিয়ে কথা হয় তাঁদের। তুরস্কের সাংসদ শাহিনের বক্তব্য অনুযায়ী, ওই সাক্ষাতের সময়ই শাহাদাত পাঠ করেই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। তুরস্কের ওই সাংসদদের এমন বক্তব্য প্রকাশ্যে আসতেই তা একেবারে দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

 

আরও পড়ুন: গাড়ি, বাস অতীত! এবার UBER অ্যাপেই বুক করা যাবে ট্রেন, কীভাবে করবেন দেখুন

এদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ মহিলা সুহাইলা এল তাহিরির বিয়ের সাথে ব্রাজিলিয়ান কিংবদন্তীর বিয়ের কিছু ছবি ছড়িয়ে পড়েছে। তাতে নতুন করে ইসলাম ধর্মে ধর্মান্তরের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলের রবার্তো। যদিও নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে মুখ খোলেননি প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার।

Click here to Read More
Previous Article
মিড-ডে মিলে নুনের জায়গায় মেশানো হলো গুঁড়ো সাবান!
Next Article
প্রোমোটারের কাছ থেকে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা, হাওড়ায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment