indiahood
indiahood

দক্ষিণ সুদানে শান্তি প্রতিষ্ঠায় ২১০ ভারতীয় সেনার জওয়ানকে সম্মান জানাল জাতিসংঘ

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিদেশের মাটিতে বিশেষ সম্মান পেলেন ভারতীয়রা (Indian)। দক্ষিণ সুদানের জুবায় জাতিসংঘ (United Nations) মিশনের অধীনে কর্মরত 210 জন ভারতীয় শান্তিরক্ষীকে তাঁদের অসাধারণ সেবা এবং মর্যাদাপূর্ণ কাজের জন্য বিশেষ পদক দিয়েছে জাতিসংঘ। সেই তালিকায় রয়েছেন 6 জন নারী এবং সাত জন স্টাফ অফিসার। সুদানে জাতিসংঘ মিশন সোমবার একটি পোস্টে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। একই সাথে সেখানে সংকটকালীন পরিস্থিতি থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত জরুরী পরিস্থিতি সহ একাধিক ক্ষেত্রে ভারতীয় সেনাদের সাহসের প্রশংসা করেছেন জাতিসংঘের প্রতিনিধিরা।

জাতিসংঘ মিশনে প্রশংসিত ভারতীয় শান্তিরক্ষীরা

গতকাল ইউএনএমআইএসএস এর তরফে প্রকাশিত বিবৃতিতে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, ভারতের ব্লু হেলমেটস বা শান্তিরক্ষীদের জন্য এটা অত্যন্ত গর্বের মুহূর্ত। দক্ষিণ সুদানের জুবায় কর্মরত 210 জন ভারতীয় শান্তিরক্ষী তাঁদের অসামান্য সেবার জন্য বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন। বিভিন্ন মিশনে তাঁদের সাহস এবং সেবা বহু মানুষের প্রাণ বাঁচাতে এবং শান্তি প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে।

বলাই বাহুল্য, দক্ষিণ সুদানের নানান কঠিন পরিস্থিতির মধ্যেও ভারতের রক্ষীরা নিজেদের সর্বস্ব দিয়ে জাতিসংঘ মিশনের হয়ে কাজ করেছেন। মানুষের প্রাণ বাঁচাতে এবং শান্তি প্রতিষ্ঠার স্বার্থে নিজেদের উজাড় করে দিয়েছেন। আর ঠিক সেই পরিশ্রমের ফলটাই একেবারে হাতেনাতে পেয়েছেন তাঁরা। বিশেষ করে সংকট এবং চিকিৎসার মতো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে বিরাট অবদান রয়েছে ভারতের 210 জনের বাহিনীর।

 

আরও পড়ুন: কাস্ট সার্টিফিকেট যাচাই নিয়ে বড় রায় হাইকোর্টের, সরকারকে দেওয়া হল কড়া নির্দেশ

প্রসঙ্গত, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে শুরু থেকেই অবদান রয়েছে ভারতের। 1948 সাল থেকে শুরু হওয়ার পর বিশ্বব্যাপী 71টি শান্তিরক্ষা অভিযানের মধ্যে অন্তত 41টিতে 2 লাখেরও বেশি ভারতীয় কাজ করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, জাতিসংঘের পতাকা নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে 130 জন ভারতীয় শান্তিরক্ষী নিজেদের জীবন দিয়েছেন। বলাই যায়, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সেনা পাঠানোর দিক থেকে সবচেয়ে এগিয়ে ভারত। কাজেই দক্ষিণ সুদানে নতুন করে ভারতীয়দের জাতিসংঘ যে সম্মান জানালো তাতে আরও সমৃদ্ধ হল ভারত!

Click here to Read More
Previous Article
এবার এদের বেতন বৃদ্ধির ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের, কতটা বাড়ল?
Next Article
ম্যাচের মাঝেই হঠাৎ চুমু খেলেন কে এল রাহুল, কাকে? ভাইরাল ছবি

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment