indiahood
indiahood

শ্রীরামপুরে তাণ্ডব টোটো চালকদের, দিঘা বাসের ড্রাইভার ও কন্ডাক্টরকে নামিয়ে মার

1 hour ago

প্রীতি পোদ্দার, কলকাতা: শ্রীরামপুরে (Serampore) দীঘার (Digha) বাস চালককে ( মারধরের অভিযোগ উঠল টোটো চালকদের বিরুদ্ধে। বাস থেকে নামিয়ে রাস্তায় ফেলে লাথি এবং জুতো পেটা করা হয় চালক এবং হেল্পারকে। শেষে বাকি টোটো চালকরা ঝামেলা মেটাতে আসলেও বচসার জেরে তারাও মারধর শুরু করে, আহত হন চালক এবং কন্ডাক্টর। শুক্রবার সন্ধ্যায় এই মারধরের ঘটনায় রীতিমত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়। শেষে ঘটনাস্থলে পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বাস চালকদের মারধর টোটো চালকদের

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় শ্রীরামপুরে, ESI হাসপাতালের সামনে শ্রীরামপুর বাস স্ট্যান্ড থেকে দীঘার উদ্দেশে বাস ছেড়েছিল, আর সেই সময় রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা একটি টোটো দাঁড়িয়ে থাকে সেটিকে সরানোর অনুরোধ করা হয় বাস চালকের তরফে। আর তা নিয়েই শুরু হয় বচসা। তুমুল তর্কাতর্কি ও গালাগালি চলে দুই পক্ষের মধ্যে। পরিস্থিতি এতটাই ভয়ংকর হতে ওঠে যে বাসের সামনের কাঁচ ভেঙে দেয় ওই টোটো চালক। এখানেই শেষ নয়, বাসের কন্ডাক্টরের কলার চেপে ধরে তাঁকে বাস থেকে নামিয়ে মারধর করা হয়, বাদ যাননি চালকও। বাকি টোটো চালকরাও বচসায় জড়িয়ে পড়ে।

হাসপাতালে ভর্তি চালক এবং কন্ডাকটর

মুহূর্তের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শ্রীরামপুর থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে বড়সড় অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হলেও, ঘটনার রেশ কাটেনি চালকদের মধ্যে। আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে বাসকর্মীদের দাবি, টোটো চালকদের সঙ্গে প্রায়শই এমন বিবাদ তৈরি হয়। তাই এর স্থায়ী সমাধান ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন তাঁরা। অন্যদিকে আহত দুইজনের অবস্থা এখন স্থিতিশীল।

আরও পড়ুন: বাল্যবিবাহ আটকে ফেরে পড়াশোনায়, পুরস্কার হিসেবে ‘কন্যারত্ন’ পেল সুন্দরবনের দুই ছাত্রী

প্রসঙ্গত, রাজ্যের প্রতিটি জেলায় জেলায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে অসংখ্য বেআইনি টোটোস্ট্যান্ড। চালকেরাও অনেক সময় একটু বেশি আয়ের আশায় বা অতিরিক্ত যাত্রী পেতে নিজেদের নির্দিষ্ট এলাকার গণ্ডি ছাড়িয়ে টোটোগুলিকে বহু সময়তেই সরাসরি জাতীয় ও রাজ্য সড়কে নিয়ে চলে আসেন। তাই সম্প্রতি রাজ্যের জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় ই-রিকশা ও টোটো চলাচল করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্যের পরিবহন দপ্তর। নিষেধাজ্ঞা অমান্য করলে পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। এখন দেখার এই নির্দেশ কতটা কার্যকরী হয়।

Click here to Read More
Previous Article
বাল্যবিবাহ আটকে ফেরে পড়াশোনায়, পুরস্কার হিসেবে ‘কন্যারত্ন’ পেল সুন্দরবনের দুই ছাত্রী
Next Article
স্বাধীনতা দিবসে ঋতব্রত শিবিরে সারপ্রাইজ ভিজিট কুণাল ঘোষের, বললেন ‘সৌজন্য সাক্ষাৎ’

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment