indiahood
indiahood

স্বাস্থ্যসাথীতে নাম না থাকলে পাবেন না আয়ুষ্মান ভারত কার্ড? জেনে নিন

6 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 16 আগস্ট থেকে রাজ্যে সরকারিভাবে চালু হয়ে যাচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Yojana) পরিষেবা। আর সেই বিশেষ পরিষেবা শুরু হবে মেগা ইভেন্টের হাত ধরে। সেই সূত্রেই, রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। কলকাতার (Kolkata) নেতাজি ইনডোর স্টেডিয়ামের সেই মেগা ইভেন্টে যোগ দেবেন তিনি। সেখানেই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আনুষ্ঠানিকভাবে এই মঞ্চ থেকে আয়ুষ্মান ভারতের পরিষেবা শুরু হলেও অনেকের মনেই প্রশ্ন রয়েছে, স্বাস্থ্য সাথী প্রকল্পে নাম না থাকলে কি আয়ুষ্মান ভারত কার্ড পাওয়া যাবে না?

স্বাস্থ্য সাথীতে নাম না থাকলে মিলবে না আয়ুষ্মান ভারত কার্ড?

রাজ্যের মানুষ যাতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেতে পারেন সে জন্যই স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রকল্প চালু করে কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত থেকে মুখ ফিরিয়ে রেখেছিলেন তিনি। যার কারণে রাজ্যের একটা বড় অংশের মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। তবে বাংলায় পালাবদল হতেই কেন্দ্রের সাথে চুক্তি করে বাংলাকে এই কেন্দ্রীয় প্রকল্পের সাথে জুড়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, বছরে আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। সেই সূত্রেই, ইতিমধ্যেই রাজ্যের অনেকে এই প্রকল্পের জন্য আবেদন করে ফেলেছেন। অনেকেই এখনও প্রকল্পটিতে আবেদন করতে পারেননি। তাঁদের একাংশের প্রশ্ন, স্বাস্থ্য সাথী কার্ড না থাকলে কি আয়ুষ্মান ভারত কার্ড পাওয়া যায় না? সে প্রসঙ্গে বলি, স্বাস্থ্য সাথী প্রকল্পে নাম না থাকলে আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পাওয়া যাবে না এমন ধারণা সম্পূর্ণ ভুল। এই প্রকল্পের জন্য স্বাস্থ্য সাথীতে নাম থাকা বাধ্যতামূলক নয়। বরং, প্রকল্পের সমস্ত শর্ত মানলে যোগ্য ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাবেন।

অবশ্যই পড়ুন: স্কুলে পড়িয়ে সেনসাস, শিক্ষকদের নিয়ে বড় প্রশ্ন তুলল হাইকোর্ট

উল্লেখ্য, এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের যাবতীয় পরিষেবা 16 আগস্ট থেকে পাওয়া যাবে। তবে প্রথমেই রাজ্যের সর্বত্র এই প্রকল্পের সুবিধা মিলবে না। ধাপে ধাপে পাওয়া যাবে এই সুবিধা। কাজেই, যতদিন না পর্যন্ত রাজ্যের সর্বত্র আয়ুষ্মান ভারতের পরিষেবা ছড়িয়ে যাচ্ছে ততদিন কার্যকর থাকবে স্বাস্থ্য সাথী কার্ড।

Click here to Read More
Previous Article
স্বাধীনতা দিবসেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলা? আজকের আবহাওয়া
Next Article
৬৫ রেল কর্মী ও ১৩,৫৮০ দালাল গ্রেফতার, টিকিটের কালোবাজারি রুখতে বড় পদক্ষেপ

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment