indiahood
indiahood

, ১১ জন আহত এবং ৬ জন নিখোঁজ; ২২ জনকে উদ্ধার

2 hours ago

 উত্তরাখণ্ডের চামোলি জেলার পিপলকোটিতে টিএইচডিসি (THDC)-র একটি নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে হঠাৎ জল ও কাদা-ধ্বস ঢুকে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১৪ জন। সুড়ঙ্গের ভেতর আটকে পড়েছিলেন মোট ২২ জন কর্মী। সেনা, এনডিআরএফ (NDRF), এসডিআরএফ (SDRF) এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP)-র যৌথ উদ্ধারকারী দল দ্রুত অভিযান চালিয়ে ২০ জনকে বাইরে বের করে আনে।

টানেলের ভেতর আটকে থাকা বাকি ২ জন শ্রমিকের খোঁজে এখনও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। গত কয়েক দিন ধরে চামোলি জেলায় টানা ভারি বৃষ্টিপাতের ফলেই বিপত্তি ঘটেছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং উদ্ধারকার্য যুদ্ধকালীন তৎপরতায় শেষ করার নির্দেশ দিয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

Click here to Read More
Previous Article
: নির্মল ঘোষের পর গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়
Next Article
অবশেষে স্বপ্নপূরণ, বিধায়কের সহায়তায় লালকেল্লার পথে বাসন্তীর সেলিমা

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment