indiahood
indiahood

: নির্মল ঘোষের পর গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়

2 hours ago

আরজি কর হাসপাতালে চিকিৎসকের রহস্যমৃত্যু ও দেহ তাড়াহুড়ো করে দাহ করার অভিযোগে পুলিশি তদন্তে বড়সড় গতি। তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের জালে উঠলেন তাঁর ঘনিষ্ঠ শাগরেদ তথা পানিহাটির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার গভীর রাতে খড়দার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে খড়দা থানা ও ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।

নিহত চিকিৎসকের পরিবারের দায়ের করা নতুন এফআইআর (FIR)-এর ভিত্তিতেই এই জোড়া গ্রেফতারি। অভিযোগ, ঘটনার পর প্রমাণ লোপাট করা, বেআইনিভাবে বাধা সৃষ্টি ও পরিবারকে চাপ দিয়ে দ্রুত দেহ দাহ করার পিছনে এই নেতাদের হাত ছিল। ওড়িশা থেকে নির্মল ঘোষকে পুলিশ গ্রেফতার করার পর এবার সঞ্জীব মুখোপাধ্যায়কেও আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

Click here to Read More
Previous Article
সোনাঝুড়ির হাটের কাছে লুকোনো ঝর্না! ঘুরে আসুন বর্ষায়, কীভাবে যাবেন জেনে নিন
Next Article
, ১১ জন আহত এবং ৬ জন নিখোঁজ; ২২ জনকে উদ্ধার

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment