indiahood
indiahood

১.৯৩ লক্ষ কোটি টাকা ঋণ শোধ করেছে রেল, কমবে ট্রেনের ভাড়া?

6 hours ago

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার সস্তা হতে পারে ট্রেনে ভ্রমণ! বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতীয় রেল (Indian Railways) নাকি গত পাঁচ বছরে ঋণ এবং সুদ বাবদ প্রায় ১.৯৩ লক্ষ কোটি টাকা পরিশোধ করেছে। রাজ্যসভায় নিজেই এই তথ্য প্রকাশ করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। এমনকি তিনি জানিয়েছেন, রেল এই পরিমাণ অর্থ তার ঋণদানকারী বিভাগ আর অর্থ মন্ত্রণালয়কে পরিশোধ করেছে। সেই কারণেই এবার বিশেষজ্ঞদের আশঙ্কা, হয়তো ট্রেনে ভ্রমণ একটু সস্তা হতে পারে।

বিপুল পরিমাণ ঋণ পরিশোধ ভারতীয় রেলের

আসলে বিগত বেশ কয়েক বছর ধরে রেলওয়ে নতুন কোনও ঋণ গ্রহণ করছে না। এর মূল কারণ হল বিগত দিনগুলির উচ্চ ঋণের বোঝা এবং করোনা মহামারির পর থেকে দেশের উন্নয়ন প্রকল্পে আরও বেশি পরিমাণে অর্থ ব্যয় করার সিদ্ধান্ত। এমনকি সরকার রেল পরিষেবা আর অন্যান্য পরিষেবাগুলিতে আরও বেশি পরিমাণে অর্থ বিনিয়োগ করছে সাম্প্রতিক সময়গুলিতে। রেলমন্ত্রী জানিয়েছেন, বিগত কয়েক বছর ধরে ঋণ পরিশোধের হার অনেকটাই বেড়েছে। এমনকি কেন্দ্র সরকার রেলের জন্য উল্লেখযোগ্য হারে বাজেট বরাদ্দ করেছে।

তবে আগে এই প্রকল্পগুলির অর্থায়নের জন্য রেলওয়ে তহবিল আর ঋণের প্রয়োজন পড়ত। তবে এখন যেহেতু সরকারি বাজেট বাড়ানো হয়েছে, তাই ঋণ নেওয়ার প্রয়োজনীয়তা অনেকটাই কমেছে। এমনকি রিপোর্ট অনুযায়ী, ২০২১-২২ অর্থবর্ষ থেকে রেলওয়ে শুধুমাত্র সুদ বাবদ ৯৩ হাজার কোটি টাকা পরিশোধ করেছে। আবার অন্যদিকে মূল ঋণ পরিশোধে প্রায় ১ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে রেল। এছাড়াও করোনা মহামারীর সময় রেলওয়েকে অর্থ মন্ত্রণালয় থেকে আনুমানিক ৭৯ হাজার কোটি টাকার ঋণ নিতে হয়েছিল।

আরও পড়ুন: ১৫ আগস্ট ডেডলাইন, বাড়িতে বসে LPG-র ই-কেওয়াইসি কীভাবে করবেন? রইল প্রসেস

রেলমন্ত্রী জানিয়েছেন, করানোর সময় আর্থিক সংকট তীব্র আকার ধারণ করে। যে কারণে রেলের বিপুল পরিমাণ ঋণ নিতে হয়। কিন্তু তারপর থেকেই ঋণ পরিশোধের হার অনেকটাই বেড়েছে। তবে সরকারের তরফ থেকে সরাসরি ভাবে জানানো হয়নি যে ঋণ পরিশোধ করলেই ট্রেনের ভাড়া কমে যাবে। তবে কিছু কিছু বিশেষজ্ঞ মনে করছেন, রেলের খরচ কমলে হয়তো ভাড়া কমতে পারে।

Click here to Read More
Previous Article
স্থায়ী প্রধান বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট! বম্বে থেকে আসছেন রবীন্দ্র ঘুগে
Next Article
এই কাজ করলে জমা পড়বে না আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদন, আগে জেনে নিন

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment