indiahood
indiahood

কংগ্রেস কর্মীর সাথে অবৈধ বিয়ের অভিযোগ, মুখ খুললেন ভরতপুরের বিজেপি প্রার্থী অনামিকা

1 day ago

সৌভিক মুখার্জী, কলকাতা: বিজেপির নেত্রী অনামিকা ঘোষের (Anamika Ghosh) সাথে কংগ্রেস কর্মীর বিয়ে। বেআইনিভাবেই তাঁরা সাতপাকে বাঁধা পড়েছেন বলে অভিযোগ ওই কংগ্রেস এজেন্টের স্ত্রী পূর্ণিমা দাসের। এমনকি তিনি আরও দাবি করেন, নির্বাচনের সময় থেকেই বিজেপি প্রার্থী অনামিকা ঘোষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তাঁর স্বামী উদ্দীপন দাস। এলাকার কংগ্রেস প্রার্থী মহম্মদ আজহারউদ্দিনের বুথ এজেন্ট হয়েছিলেন তিনি। তবে তিনি প্রতিবাদ করলে বিভিন্ন ভাবে অত্যাচার এবং মারধর করা হত। এবার এ নিয়ে মুখ খুললেন বিজেপির নেত্রী।

বিজেপি নেত্রীর সাথে কংগ্রেস কর্মীর অনৈতিক বিয়ে

এবারে নির্বাচনে ভরতপুরের বিজেপি প্রার্থী হয়েছিলেন অনামিকা ঘোষ। অন্যদিকে কংগ্রেস থেকে প্রার্থী হন মহম্মদ আজহারউদ্দিন। তবে তাঁর বুথ এজেন্ট থাকাকালীন অনামিকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন উদ্দীপন দাস। এমনকি উদ্দীপনের স্ত্রী পূর্ণিমার অভিযোগ, তাঁকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে বিজেপি নেত্রী অনামিকা ঘোষকে বেআইনিভাবে বিয়ে করেছেন তিনি। সেই কারণেই তিনি বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতিদের কাছে বিচার চান। তবে এবার এ নিয়ে সুর চড়ালেন বিজেপির প্রার্থী অনামিকা ঘোষ।

এদিন ফেসবুক বার্তায় তিনি বলেন, “হ্যাঁ, আমি বিয়ে করেছি। তবে বিয়ের সাত-আট দিন হয়ে গিয়েছে। এটা আজকের ঘটনা নয়। তবে বিয়ের পরপরই আমার যেখানে যেখানে জানানোর, আমি কম বেশি সবাইকে জানিয়ে দিয়েছি। কিন্তু কিছু টিএমসির আইটি সেল রয়েছে যারা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাকে কালিমালিপ্ত করার, কিন্তু তাদেরকে আমি বলতে চাই, এমন নয় যে আমি লুকিয়ে চুরিয়ে বিয়ে করেছি। আমি বিয়ে করেছি, এবং বিয়ের পর আমি জায়গা মতো সকলকেই কম বেশি জানিয়েছি।”

আরও পড়ুন: ‘নতুন যুগের সূচনা হবে’, সপ্তম বেতন পে কমিশন নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপে খুশি কর্মীরা

বিজেপি নেত্রীর আরও সংযোজন, “যে মহিলা সোশ্যাল মিডিয়ায় আমার নামে অভিযোগ করেছেন, তাঁকে বলতে চাইছি, আইনের পথ খোলা রয়েছে। আপনি আইনের মাধ্যমেই লড়াই করুন। কারণ আমি আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছি। তবে যে স্ক্রিপ্টেড লেখা আপনি সবার সামনে তুলে ধরেছেন, যে বা যারা আপনাকে ওই স্ক্রিপ্ট লিখে দিয়েছে, খুব ভালো লিখেছে। প্রশংসনীয়। তবে যে বিশেষণগুলো আপনি যোগ করছিলেন, সেগুলি আপনার পড়তে সমস্যা হচ্ছিল। আপনার বিরুদ্ধে আমি আইনি লড়াই করব। আইনের পথ খোলা রয়েছে।”

Click here to Read More
Previous Article
বাংলায় চালু হল স্মার্ট রেশন পদ্ধতি! কার্ড ছাড়াই মিলবে রেশন! | Smart Ration Card In West Bengal
Next Article
গর্জে উঠলেন মমতা ব্যানার্জি

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment