indiahood
indiahood

9000mAh ব্যাটারির সাথে জবরদস্ত ফিচার্স! কালই লঞ্চ হচ্ছে iQOO-র দুর্দান্ত স্মার্টফোন

5 hours ago

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের (Smartphone) বাজারে এবার চমক আনতে চলেছে iQOO। সংস্থাটি Neo সিরিজে এবার নতুন করে প্রিমিয়াম মডেল যোগ করতে চলেছে। এই মডেলটির নাম রাখা হচ্ছে iQOO Neo 11 Ultra। ইতিমধ্যেই এই ফোনটির লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে সংস্থার তরফ থেকে। সংস্থার এক্সিকিউটিভ আধিকারিক জানিয়েছেন, আগামী 10 আগস্ট চিনের বাজারে এই ফোনটি লঞ্চ করা হবে। তবে কী কী স্পেসিফিকেশন রয়েছে এই মডেলের? বিস্তারিত জানাবো প্রতিবেদনে।

10 আগস্ট লঞ্চ হচ্ছে iQOO Neo 11 Ultra

চিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo তে এই কোম্পানির প্রোডাক্ট ম্যানেজার ফোনটির লঞ্চের তারিখ জানিয়েছেন। সেই অনুযায়ী 10 তারিখ চিনের বাজারে মডেলটি আত্মপ্রকাশ করবে। কিন্তু ভারত সহ অন্যান্য দেশে কবে এই মডেল লঞ্চ হবে, সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কিন্তু লিক হওয়া তথ্য অনুযায়ী, iQOO Neo 11 Ultra মডেলে ব্যবহার করা হতে পারে একটি কাস্টম মিডিয়াটেক Dimensity 9500 চিপসেট। এমনকি এটি 3mm প্রযুক্তি দিয়ে তৈরি। যা গেমিং এর জন্য ভাল পারফরম্যান্স দেবে।

এদিকে লঞ্চের আগেই ফোনটির সম্ভাব্য বেঞ্চমার্ক প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী, এই ডিভাইসটির মডেল নম্বর V2545A। এমনকি বেঞ্চমার্ক টেস্টে ফোনটি সিঙ্গেল কোর পরীক্ষায় 3.395 স্কোর অর্জন করেছে। পাশাপাশি মাল্টি কোর পরীক্ষায় স্কোর পেয়েছে 10.312। এমনকি এই মডেলে সর্বোচ্চ 16GB পর্যন্ত RAM থাকতে পারে বলে দাবি করছে বেশ কিছু রিপোর্ট। অন্যদিকে ডিসপ্লে নিয়ে যদি কথা বলি তাহলে এই মডেলে 6.83 ইঞ্চির একটি ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এমনকি এর রেজোলিউশন হবে 2K। এর সাথে আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হতে পারে।

আরও পড়ুন: ধুন্ধুমার কাণ্ড সংসদে! প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ছোঁড়া হল ডিম

9000mAh ব্যাটারির সাথে 100W চার্জিং

iQOO Neo 11 Ultra মডেলের সবথেকে বড় আকর্ষণ হল এর ব্যাটারি। হ্যাঁ, এই মডেলে দেওয়া হতে পারে 9000mAh এর একটি ধামকাদার ব্যাটারি। এর পাশাপাশি মোডেলটিতে থাকবে 100W এর সুপারফাস্ট চার্জার। তাই যারা দীর্ঘক্ষণ গেম খেলেন বা ফোনে কোনও কাজ করেন তাদের জন্য এই মডেলটি একেবারে আকর্ষণীয় বিকল্প। অন্যদিকে এই মডেলটি Android 16 এর উপর ভিত্তি করেই চলবে বলে জানানো হয়েছে। তার সাথে আবার IP68 রেটিং দেওয়া হতে পারে, যা জল কিংবা ধুলো থেকে ফোনটিকে রক্ষা করবে। যদিও মডেলটির দাম এখনও প্রকাশ্যে আসেনি। সবটা জন যাবে আগামীকাল।

Click here to Read More
Previous Article
কংগ্রেস কর্মীকে বিয়ে করলেন বিজেপি নেত্রী! হুলুস্থূল কান্ড বাংলায়! | India Hood Bangla
Next Article
নেপালে ভারতের আধিপত্য! চিনা রাষ্ট্রদূতের আগে ভারতীয় দূতকে ডাকলেন বালেন শাহ

Related টেক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment