indiahood
indiahood

স্থায়ী প্রধান বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট! বম্বে থেকে আসছেন রবীন্দ্র ঘুগে

6 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার কলকাতা হাইকোর্টের ( Calcutta High Court) চেয়ার পেতে পারে স্থায়ী প্রধান বিচারপতি। বর্তমানে বিচার বিভাগীয় কাজকর্ম দেখভাল এবং রায় দেওয়ার জন্য ভারপ্রাপ্ত বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন তপোব্রত চক্রবর্তী। মনে করা হচ্ছে, তাঁর দায়িত্ব শেষ হলেই উচ্চ আদালতের প্রধান বিচারপতি হতে পারেন রবীন্দ্র বিঠ্‌ঠলরাও ঘুগে (Ravindra Vithalrao Ghuge)। বর্তমানে বোম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কর্মরত এই বিচারপতিকে কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম।

অবশেষে স্থায়ী প্রধান বিচারপতি পাবে কলকাতা হাইকোর্ট?

সাধারণত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন প্যানেল বা সুপ্রিম কোর্ট কলেজিয়াম বিচারপতিদের বদলি এবং নিয়োগের জন্য নাম সুপারিশ করে থাকে। তেমনই বৃহস্পতিবার, সুপ্রিম কোর্টের এই কলেজিয়াম বৈঠকে বসেছিল। সেই বৈঠকেই বিচারপতি ঘুগেকে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নাম সুপারিশের সাথে সাথে সে কথা কেন্দ্রকে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম।

জানা যাচ্ছে, বোম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি করার জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্টের এই বিশেষ প্যানেল। এখন অপেক্ষা, কেন্দ্রীয় আইন মন্ত্রকের বিজ্ঞপ্তি। নরেন্দ্র মোদি সরকারের এই মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে দিলেই কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতির পদ পেয়ে যাবেন ঘুগে।

অবশ্যই পড়ুন: ১৪ আগস্ট রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে ‘দেশভাগ দিবস’ পালনের আর্জি রাজ্যপালের

কে এই বীন্দ্র বিঠ্‌ঠলরাও ঘুগে?

উল্লেখ্য, মহারাষ্ট্রের এমপি কলেজ থেকে আইন নিয়ে পাস করার পর 1990 সালে আইনি পেশায় পা রেখেছিলেন বিচারপতি ঘুগে। পরবর্তীতে বোম্বে হাইকোর্টে আইনজীবী হিসেবে একাধিক মামলা লড়েছেন তিনি। পরে 2013 সালে তাঁর কর্মদক্ষতা এবং অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে হাইকোর্টের বিচারপতি করা হয় তাঁকে। পরবর্তীতে বোম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পাওয়ার পর এবার কলকাতা হাইকোর্টের মাথায় বসতে পারেন বিচারপতি যুগ।

Click here to Read More
Previous Article
শ্মশানে বেআইনিভাবে অভয়ার দাহকার্য, নির্মল ঘোষদের বিরুদ্ধে FIR-র নির্দেশ মুখ্যমন্ত্রীর
Next Article
১.৯৩ লক্ষ কোটি টাকা ঋণ শোধ করেছে রেল, কমবে ট্রেনের ভাড়া?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment