indiahood
indiahood

‘বিধানসভা ঘেরাও’ অভিযান ঘিরে রণক্ষেত্র রাঁচি!

1 hour ago

ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (JSCC) পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনের আগুনে উত্তাল হয়ে উঠল রাঁচি। সোমবার সকালে হাজার হাজার পরীক্ষার্থী ও ছাত্রছাত্রী ঐক্যবদ্ধ হয়ে ‘বিধানসভা ঘেরাও’ অভিযানের ডাক দিয়ে রাজপথে নামেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাঁচির ওল্ড অ্যাসেম্বলি বিল্ডিংয়ের কাছে পুলিশের পক্ষ থেকে সুউচ্চ ব্যারিকেড তৈরি করা হলেও ক্ষুব্ধ আন্দোলনকারীদের রোখা সম্ভব হয়নি। পুলিশের দেওয়া সেই ব্যারিকেড ভেঙে হাজার হাজার ছাত্রছাত্রী নিউ অ্যাসেম্বলি বিল্ডিংয়ের দিকে অগ্রসর হতে থাকেন। পরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতা, দ্রুত নিয়োগ এবং সমস্ত অনিয়মের নিরপেক্ষ তদন্তের দাবিতে ছাত্রদের এই সুবিশাল মিছিল ও স্লোগান-বিক্ষোভে পুরো এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। বিক্ষোভ রুখতে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।