indiahood
indiahood

জমি চষতে নারাজ জেদি বলদ!

1 hour ago

বিশ্বভারতী শ্রীনিকেতনে ঐতিহ্যবাহী হলকর্ষণ উৎসব চলাকালীন সৃষ্টি হলো এক অভিনব ও নাটকীয় মুহূর্ত। উৎসবের আয়োজন যখন তুঙ্গে, ঠিক সেই সময় লাঙল ও জোয়াল কাঁধে নিতে বেঁকে বসে একটি বলদ। কিছুতেই তাকে এক পা-ও বাড়ানো যাচ্ছিল না, যার ফলে একপ্রকার থমকে যায় পুরো অনুষ্ঠান।

পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন উপস্থিত রাজ্য সরকারের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। তিনি বলদটির কাছে গিয়ে পরম স্নেহে তার মাথায় হাত বুলিয়ে কানে কানে কিছু বার্তা দেন। এর পরেই ঘটে সেই ‘মিরাকেল’— মন্ত্রী কানে কথা বলতেই শান্ত হয়ে জোয়াল ঘাড় পেতে নেয় বলদটি এবং স্বাভাবিকভাবে শুরু হয় হলকর্ষণ উৎসব। শ্রীনিকেতনের অনুষ্ঠানে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও দর্শকদের মধ্যে এই ঘটনা ব্যাপক সাড়াজাগানো ও চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

Click here to Read More
Previous Article
মেজাজ হারালেন বিজেপি সাংসদ জনার্দন মিশ্র।
Next Article
“নরেন্দ্র নামাটাকে ঘৃণা করি!” পাকিস্তানি বক্সার কথা প্রধানমন্ত্রীকে জানালেন ভারতীয় তারকা

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment